নানা আয়োজনে সাহিত্যঘর গণগ্রন্থাগার’র জাতীয় শোক দিবস পালন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্যঘর গণগ্রন্থাগার কর্তৃক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০ টায় প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিনব্যাপী চলে এই আয়োজন।
সাহিত্যঘর গণগ্রন্থাগার সহ মোট ৪ টি কেন্দ্রে একইসাথে শুরু হয় চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ আবৃত্তি প্রতিযোগিতা। তিন ধাপে মোট প্রতিযোগী সংখ্যা প্রায় দুই শতাধিক। প্রতিযোগিতার হল পরিদর্শন করেন সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পৃষ্ঠপোষক তিলক বড়ুয়া, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, শিক্ষক বিভাষ বড়ুয়া, উপেল বড়ুয়া, শিক্ষিকা নিরুপমা বড়ুয়া বেবী, সংগঠক মৃণাল বড়ুয়া, সাংবাদিক সোয়েব সাঈদ, তরুণ সংগঠক অর্ক বড়ুয়া, জিৎময় বড়ুয়া প্রমুখ।
দুপুর ১২ টায় সকল প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে ফলাফল তৈরির কার্যক্রম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক ও চিত্রশিল্পী সঙ্গীত বড়ুয়া ও চম্পক বড়ুয়া। রচনা প্রতিযোগিতার ক বিভাগে শিক্ষক রূপম কুমার দাশ ও উপেল বড়ুয়া এবং শিক্ষিকা নিরুপমা বড়ুয়া বেবী, খ বিভাগে অধ্যাপক নীলোৎপল বড়ুয়া বিচারকের দায়িত্ব পালন করেন৷ বঙ্গবন্ধুর ভাষণ আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষিকা মানসী বড়ুয়া। তিনটি প্রতিযোগিতার সকল গ্রুপে ১ম, ২য়, ৩য় সহ সর্বমোট ৫০ জনকে বিজয়ী নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহ্'মিদা মুস্তফা, রামু, কক্সবাজার। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত গেয়ে আলোচনা পর্ব শুরু করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যঘর গণগ্রন্থাগার এর উপদেষ্টা কবি ও শিশুতোষ লেখক মানিক বৈরাগী, বিশিষ্ট সাংবাদিক খালেদ শহীদ, লেখক ও অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ও এলজিইডি কর্মকর্তা তিলক বড়ুয়া, সাহিত্যঘর গণগ্রন্থাগার এর শুভাকাঙ্ক্ষী শিক্ষিকা নিরুপমা বড়ুয়া বেবী, সংগঠক ও ইউনিয়ন পরিষদ সচিব মৃণাল বড়ুয়া, শিক্ষক রূপম কুমার দাশ ও জসিম উদ্দিন। আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে সমাজ পরিবর্তনে সাহিত্যঘর গণগ্রন্থাগার এর ভূমিকা আলোচনা করেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করে শুভকামনা করেন।
সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থায়ী কমিটির সভাপতি রিমন বড়ুয়া'র সভাপতিত্বে এবং সহ-প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাঈদী'র সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা রিমন বড়ুয়া বলেন, "আমাদের এই যাত্রা বইকে ঘিরে, আমরা বই নিয়ে কাজ করতে চাই। আমাদের এই যাত্রায় আমরা যাদের পাশে পেয়েছি তাঁদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। সাহিত্য প্রবাহিত হোক, পৃথিবী বইয়ের হোক এই আমাদের শ্লোগান। আমরা বিশ্বাস করি, সকলের সহযোগিতায় সাহিত্যঘর গণগ্রন্থাগার একদিন সকল স্বপ্ন পূরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করবে।" সাহিত্যঘর গণগ্রন্থাগার এর অন্যতম সদস্য সুমন্ত বড়ুয়া বিজয়ীদের নাম ঘোষণা করে এবং সকল বিজয়ী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্যঘর গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদ এবং উপজেলা প্রশাসন, রামু, কক্সবাজার। প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী'র পুরস্কার প্রদান করা হয় সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য তিলক বড়ুয়া'র সৌজন্যে। সাহিত্যঘর গণগ্রন্থাগার এর আয়োজনে যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা রিমন বড়ুয়া, সহ-প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সাঈদী, কার্যকরী সদস্য সুমন্ত বড়ুয়া, কলি বড়ুয়া, তাহিয়ান কামাল, মোবারক হোসেন, সূর্য্যয় বড়ুয়া শুভ, প্রবাহিকা বড়ুয়া মেধা, বিজয় বড়ুয়া, জিয়াউল কবির মোরাদ, ঈশান বড়ুয়া, মুশফিকুল ইসলাম সিফাত ও প্রচ্ছদ বড়ুয়া অংকন।
(পিআর/এসপি/আগস্ট ১৯, ২০২৩)
পাঠকের মতামত:
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৪ অক্টোবর ২০২৬
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
-1.gif)








