শ্রীনগরে পিউরইট কিটের দাম টেম্পারিং করে বেশি দামে বিক্রয়ের অভিযোগ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে টেম্পারিং করে পিউরইট রিফিল কিট বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের শ্রীনগর বাজারে ক্রোকারিজের দোকানে ইউনিলিভার কোম্পানির তৈরীকৃত পিউরইট নামের খাবার পানি শোধনের মেশিনের রিফিল কিটের প্যাকেটের গায়ে প্রিন্ট করা মূল্য টেম্পারিং করে বিক্রি করা হচ্ছে। বাজারের ক্রোকারিজের দোকানীরা বেশী মুনাফার আশায় কোম্পানীর সরবরাহকৃত প্যাকেটের গায়ে তিন হাজার লিটারের রিফিল কিটের এমআরপি ১,২০০ টাকা লেখা থাকলেও গায়ের দামে বিক্রি করতে অপারগতা প্রকাশ করছেন। দোকানীরা প্যাকেটের এমআরপি টেম্পারিং করে চৌদ্দ শত টাকা লিখে ক্রেতাদের কাছে অহরহ বিক্রি করছেন। এভাবে ভোক্তারা প্রতারিত হচ্ছেন।
বাজারের পানপট্টির মোহাম্মদ আলী খানের মালিকানাধীন রহিমা ক্রোকারিজের বিরুদ্ধে অভিযোগটি উঠেছে। শুক্রবার দুপুরে এই পণ্যটি কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন উপজেলা সদরের আমিন নামের এক ক্রেতা। সব কিছু জেনেও তিনি বাধ্য হয়ে পণ্যটি কিনেছেন। তিনি দীর্ঘ দশ বছর ধরে বাসায় বিশুদ্ধ খাবার পানির মেশিন পিউরইট ব্যবহার করছেন। প্রায় চার মাস পর পর পানি ৩,০০০ লিটার পিউরিফাইড করতে সক্ষম ১ টি রিফিল কিট কিনতে হয় তার। তিনি বলেন, সেদিন বাজারের একাধিক ক্রোকারিজ দোকান ঘুরে পণ্যটি খুঁজে পেলেও, বক্সের ১,২০০ শত টাকা লেখা এমআরপি কালো কালি দিয়ে মুছে ১,৪০০ টাকা লিখা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। তখন দোকানী পূর্বের দামে বিক্রি করবে না বলে জানায়। পরে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে ১,৩৫০ টাকায় কিনে আনেন।
রহিমা ক্রোকারিজের দায়িত্বরত কর্মচারী অনৈতিক এ লাভের বিষয়ে বলেন, দাম বৃদ্ধির আগে কেনা এ রকম অনেক পণ্যের বক্সে আমরা নতুন দাম হাতে লিখে পূর্বের টি চালিয়ে থাকি। দীর্ঘ সময় আমরা অধিক লাভের আশায় এ কাজ করছি। কেউ তো কোন দিন প্রতিবাদও করেনি! একেই বলে ব্যবসা।
তবে দোকানের মালিক মোহাম্মদ আলী খান মোবাইলের কল রিসিভ না করায় এ বিষয়ে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে সাধারণ ভোক্তারা আশা করছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ নিয়মিত বাজার মনিটরিংকালে ক্রোকারিজ দোকানগুলোকেও নজরদারিতে রাখবেন।
(এমআর/এএস/আগস্ট ২৭, ২০২৩)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








