শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় অবৈধ ড্রেজার বাণিজ্যের অভিযোগ
আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় ড্রেজার বাণিজ্যের অভিযোগ উঠেছে। ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে সূর্য খানের বাড়ি সংলগ্ন পদ্মা নদীর শাখা খালে অবৈধভাবে ড্রেজার স্টেশন স্থাপন করে বালু উত্তোলন করা হচ্ছে। প্রভাবশালী ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের নিয়ন্ত্রণে ড্রেজারটির দায়িত্বে রয়েছেন চেয়ারম্যানের কাছের লোক হিসেবে পরিচিত আলতাফ হোসেন ও নুরজামান সিন্ডিকেট।
সচেতন মহলের প্রশ্ন জনপ্রতিনিধি হয়ে তিনি এ অবৈধ ড্রেজার ব্যবসায় জড়ায় কিভাবে ? এতো দেখি বেড়ায় ক্ষেত খাওয়ার মতো! এমন অবস্থায় সাধারণ মানুষের আর কিছু বলার থাকে না। তাহলে এ অবৈধ ড্রেজার বাণিজ্য রুখবে কে ? সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় জন প্রতিনিধির এমন কর্মকান্ডে হতাশ তারা। উপজেলা প্রশাসন অবৈধ ড্রেজার উচ্ছেদ ও আর্থিক জরিমানা করলেও সুযোগ বুঝে সংশ্লিষ্ট ড্রেজার সিন্ডিকেট মহলটি কদিন বাদেই ফের এসব ভরাট বাণিজ্য শুরু করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে সূর্য খানের বাড়ির দক্ষিণ পাশে নদীর শাখা খালে বাল্কহেড থেকে ড্রেজারের সংযোগের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছে। ড্রেজারের ১২ ইঞ্চি মোটা পাইপের দীর্ঘ সংযোগে স্থানীয়দের বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ব্যবহার করা হয়েছে। যত্রতত্র এসব পাইপ লাইনে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ড্রেজারের বিকট শব্দে বসবাসকারীদের সমস্যা হচ্ছে।
মো. ইসমাঈল নামে এক শ্রমিক জানান, ড্রেজারটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের। শ্রমিক হিসেবে রোজে কাজ করছেন তারা।
এ সময় ড্রেজার স্টেশনের পাশে চৌকিতে বসা কয়েকজন যুবকের কাছে জানার চেষ্টা করা হলে তারা বলেন, আলতাফ হোসেনের সাথে কথা বলতে ড্রেজারের বিষয়ে সব জানতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৩১ জুলাই ২০২৩ খ্রী: ভাগ্যকুল এলাকার হারুন অর রশিদ সারেং নামে এক ব্যক্তি এসব ড্রেজার বন্ধের জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
ড্রেজার সিন্ডিকেট সদস্য নুর জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের সাথে একটু কথা বলেন।
স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা মিলঝিল করে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত জমি ভরাটের জন্য ড্রেজারটি এনেছি। ছাড়পত্রবিহীন ড্রেজার চালানোর কোন পারমিশন আছে কিনা জানতে চাইলে তিনি কোন সুদত্তোর দিতে পারেননি।
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওদের তো কিছু করে খেতে হবে। তাই আমার নাম দিয়ে ড্রেজারটি চালাচ্ছে।
এ ব্যাপারে ভাগ্যকুল ইউনিয়ন ভূমি উপ-সহকারী রাজেশ খান জানান, ড্রেজার চালানোর বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমার কাছে অনুমতি চেয়েছিল। আমি তাকে চালাতে না করেছি। এখন ড্রেজারটি চলছে কিনা তা আমার জানা নেই।
(এএম/এসপি/আগস্ট ২৭, ২০২৩)
পাঠকের মতামত:
- বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার
- আবারও কমলো সোনার দাম
- তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








