টঙ্গীবাড়ীতে খাদ্য বান্ধব ডিলারকে নিয়ে মিথ্যাচার
নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে খাদ্য বান্ধব ডিলারকে নিয়ে মিথ্যাচার ও সঠিক তথ্য না নিয়ে ভূঞা সংবাদ প্রচার করেছে এলাকার সংশ্লিষ্ট কিছু সাংবাদিক।
বিশেষ তথ্য সূত্রে জানাযায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতরের খাদ্য বান্ধব ডিলারদের মাধ্যমে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ৩৬৭ পরিবারকে ১৫ টাকা কেজি দরে সরকারী ভাবে প্রতিমাসে ৩০ কেজি চাউল দেওয়া হয়।
হাসাইল বানারী ইউনিয়নের চলমান আগস্ট ও সেপ্টেম্বর মাসের দুই কিস্তির চাউল গত রবিবার ডিলারের গুদামে পৌছে। গত সোমবার চলতি মাসের ২১শে আগষ্ট প্রচার প্রচারণা চালিয়ে ২২শে আগষ্ট মঙ্গলবার উপজেলার হাসাইল বাজারে ব্যাংক এশিয়া সংলগ্ন ভোক্তাদের মাঝে চাউল বিতরন করা হয়। এ সময় কিছু ভোক্তা কোন রকম এক কিস্তির ত্রিশ কেজি চাউল নেয়ার মতো টাকা নিয়ে আসেন। ১০/১২ জন ভোক্তা তাৎক্ষণিকভাবে চেনা জানা লোকের কাছ থেকে টাকা ধার করে ৫০ কেজি করে চাউল তখন নিতে চান এবং বাকী ১০ কেজি চাউল তারা কিছু দিন অথবা দুই/তিন দিন পরে নিতে চান। এমতাবস্থায় তাদের কথা বিশ্বাস করে সরল মনে ডিলার ১০/১২ জনের কাছে ৫০ কেজি করে চাউল বিক্রি করেন। রাজনৈতিক বিরোধিতার কারণে ডিলারকে হেয় করতে কিছু লোক সাংবাদিক ডেকে এনে এটা নিয়ে নিউজ করিয়ে ও প্রশাসনকে জানিয়ে ডিলারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।
এ বিষয়ে ভোক্তা ১ নং ওয়ার্ডের সেলেম মেলকার, মুক্তা আক্তার ও সেলিনা, ২ নং ওয়ার্ডের মালেকা বেগম ও সুমি আক্তার, ৩ নং ওয়ার্ডের এবাদুল হাসান ও গুলশেন বেগম, ৪ নং ওয়ার্ডের তানিয়া আক্তার জানান নগদ টাকা কম থাকায় আমরা ৫০ কেজি করে চাউল কিনেছি। বাকি দশ কেজি তিন / চার দিন পরে কিনব।
ডিলার ইব্রাহিম গায়েনের সাথে যোগাযোগ করা হলে তিনি যথাযথ তদন্তের মাধ্যমে এই মিথ্যাচারের বিচার চান। ডিলার সহকারী ইকবাল গাইন জানান কতিপয় এলাকার কিছু সাংবাদিক প্রতিহিংসা ও রাজনৈতিক বৈশম্যের জেরে গোপনে পেছন থেকে ছবি তুলে উক্ত সংবাদটি লোকাল পত্রিকা সভ্যতার আলো সহ কয়েকটি জাতীয় পত্রিকায় প্রচার করেছে, তবে এ বিষয়ে ইকবাল গাইন ওই সকল পত্রিকার অফিস ও সম্পাদক সাহেবদের ধন্যবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ্য সংবাদ প্রকাশে বিনীত ভাবে অনুরোধ জানান।
এ বিষয়ে দূরালাপনিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার জানতে চাইলে তিনি জানান, আমি এ বিষয়ে কিছুই বলতে পারবোনা, তবে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এছাড়া উপজেলা চেয়ারম্যান, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত।
(এনডিজি/এসপি/আগস্ট ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








