E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে ইয়াবাসহ আটক ২ 

২০২৩ আগস্ট ৩১ ১৮:৪৯:৫৩
মহম্মদপুরে ইয়াবাসহ আটক ২ 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ৬শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দু-মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক। আটককৃতরা হল- মো. রফিকুল ইসলাম (২২) পিং আবু সাঈদ মোল্লা, মো. আবুজার (২২) পিং দাউদ মোল্লা উভয় গ্রাম মৌশা মহম্মদপুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট গভীর রাতে মহম্মদপুর থানার এস আই মো. জান্নাতুল ফেরদৌস বাদশার নেতৃত্বে এ এস আই মো. সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সহ বিশেষ অভিযানে বের হলে, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর সদরের পুরাতন জেল খানার সামনে পাকা রাস্তার উপরে ২ জন মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে উভয়ের কাছ থেকে ৬শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

এছাড়া মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির একটি মোটরসাইকেল, একটি আই ফোন ১টি অ্যান্ড্রয়েড ফোন ১টি বাটন ফোন জব্দ করে পুলিশ।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এবং তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(বিএস/এসপি/আগস্ট ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test