আটক ২, থানায় মামলা
মহম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২০
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহম্মদপুর থানা পুলিশের একটি ভ্যান ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর আলী মৃধা, দলের সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার , উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর নেতৃত্বে কলেজ এলাকা থেকে একটি মিছিল বের হয় । মিছিলটি উপজেলা সদরে গেলে পুলিশ বাধা দেয়।
বিএনপির নেতা কর্মী ও পুলিশ মধ্যে এ নিয়ে বাক বিতন্ডা শুরু হয়। পরে বিএনপি নেতা কর্মী ও পুলিশ উভয়ের মধ্যে উত্তেজনার চলতে থাকে। এমনকি ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশসহ উভয় কমপক্ষে ২০ জন আহত হয়।
থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি রাসেল হোসেন, এস আই তারেক এএস আই ফারুক, এএস আই আজিবর, কনস্টেবল হাফিজুর রহমান, সুজায়েতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
বিএনপি'র আহত নেতাকর্মীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টন, তারিখ শিকদার, রতন মন্ডল, নাবিদুলসহ অন্যরা।
ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ বিএনপির ২ জন কর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে মিছিল কারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের একটি ভ্যান একটি মোটরসাইকেল ও স্থানীয় বাজারের ব্যবসায়ীদের ৩টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার , সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগর প্রমূখ।
প্রতিবাদ মিছিল চলাকালীন সময়ে বিক্ষুব্ধ আওয়ামী লীগের সমর্থকরা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী হ্যান্ড মাইক নিয়ে মহম্মদপুর সদর বাজারে নিজে মাইকিং করেন সবাইকে শান্ত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ অফিসার সহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়। পুশিশ বিস্ফোরিত ৩টি ককটেল এর অংশ বিশেষ উদ্ধার করেছে। এঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৩ক/ ৫/৬ ধারায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে। মামালা নং-২ তারিখ ২/৯/২০২৩ ইং।
উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর মৃধা জানিয়েছেন,পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেল এর আঘাতে বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৩)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২২ নভেম্বর ২০২৬
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
-1.gif)








