সংবাদ প্রকাশের পরেও
শ্রীনগরে এক্সপ্রেসওয়ের জায়গায় গড়ে ওঠা স্পিডবোটের কারখানাটি উচ্ছেদ হয়নি
আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরের ব্যস্ততম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে স্পিডবোটসহ ফাইবারের যাবতীয় মেটারিয়াল তৈরির ছাড়পত্রবিহীন একটি কারখানা। কিছুদিন আগে একাধিক পত্রিকায় “এক্সপ্রেসওয়ের পাশে ঝুঁকিপূর্ণ কারখানা” বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরে এখনও তা বন্ধ হয়নি।
সার্ভিস লেনের সড়কের উপরে স্পর্শ দূরত্বে লাইন ধরে রাখা হয়েছে অসংখ্য স্পিডবোট ও যাবতীয় মালামাল। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অপরদিকে অপরিকল্পিতভাবে সড়কের পাশে ভরাট ও স্থাপনা নির্মাণের ফলে সার্ভিস লেনের পানি নিস্কাষণে বাঁধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টি হলেই ঢলের পানিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর ও দোগাছির মাঝামাঝি রেল স্টেশনের বিপরীত দিকে অথাৎ সড়কের পশ্চিম পাশের সার্ভিস লেনের জায়গায় গড়ে উঠেছে ‘রূপা মটর ওয়ার্কসপ এন্ড ফাইবার গ্যাস’ নামক করাখানাটি। এর আগে গত ১৭ আগস্ট ২০২৩ এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদ প্রকাশিত হলেও কারখানাটি বহাল তবিয়তে রয়েছে।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিনশেড কারখানায় কাজ চলছে। বিভিন্ন ক্যামিকেলের সংমিশ্রনে ফাইবার তৈরি করছেন শ্রমিকরা। যত্রতত্রভাবে সড়কের জায়গা ভরাট ও কারখানা স্থাপণের ফলে সার্ভিস লেনের পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে বৃষ্টিতে সড়কে পানি জমছে। এছাড়া কারখানার উত্তর পাশেও সড়কের জায়গা ভরাট করে অপর এক ব্যক্তি বালু কেনাবেচা করছে বলে শ্রমিকরা জানিয়েছে।
কারখানরটির ম্যানেজার মো. তপু শেখ বলেন, দুই মাস যাবত এখানে কারখানাটি আনা হয়েছে। এর আগে কারখানাটি মাওয়া ঘাট এলাকায় ছিল।
কারখানাটির কর্ণধার পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মেদিনী মন্ডল এলাকার মো. খলিল বেপারী বলছেন, আজাহার উকিল নামে এক ব্যক্তির কাছ থেকে মাসিক ১৫ হাজার টাকায় এক্সপ্রেসওয়ের পাশে জায়গাটি ভাড়া নিয়েছি। কারখানাটি পিছনের দিকে সরানো হবে।
সড়ক ও জনপথের প্রকৌশলী (শ্রীনগর জোন) দেবাশীষ বিহারী দাস জানান, এক্সপ্রেসওয়ে আমাদের আওতায় নেই। তবে আমি এর আগে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, বিষয়টি আমার জানা ছিলনা। আমি এখানে নতুন এসেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এএম/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৩)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








