E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ভাংড়ি ব্যবসায়ীর মৃত্যু

২০২৩ সেপ্টেম্বর ১৩ ১৬:৫২:০২
মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ভাংড়ি ব্যবসায়ীর মৃত্যু

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার তল্লাবাড়ীয়া জামে মসজিদের সামনে আজ বুধবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পাশে থাকা সীমানা প্রাচীরে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মোটরসাইকে চালক সোহাগ মোল্লা (৩৪) নামের এক ভাংড়ি ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। 

সে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ম্যাক্সিমাই গ্রামের রসুল মোল্লার ছেলে। মৃত সোহাগ চরপাড়া বাজারে ভাংড়ির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সোহাগ মোল্লা মোটরসাইকেল নিয়ে বিনোদপুরের দিক থেকে বাড়ির দিকে যাওয়ার পথে তল্লাবাডীয়া জামে মসজিদের সামনে রাস্তায় পৌঁছালে এদুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওই বৃদ্ধকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উল ইসলাম জানান, সোহাগ মোল্লা নামের এক ভাংড়ি ব্যবসায়ী মোটরসাইকেল চালক সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএস/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test