জামালপুরে রেকর্ড সংশোধনের নামে প্রতারণা, জমি বেদখল
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিআরএস রেকর্ড সংশোধন করে দেওয়ার নামে স্ট্যাম্পে জমির ওয়ারিশদের স্বাক্ষর নিয়ে জমি বেদখল দিয়েছে অভিযুক্ত ব্যক্তি। ওই জমি নিজের দাবি করে অন্যত্র বিক্রির জন্য অভিযুক্ত ব্যক্তি দুই জনের কাছ থেকে একত্রিশ লাখ টাকা বায়নাও নিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির হুমকিতে ভীত হয়ে ভুক্তভোগী পরিবার তিনদিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ হারুন সড়কে একটি মিডিয়া হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের তামান্না আক্তার হাসি অভিযোগ করে বলেন, আমি শহরের মাইনপুর এলাকার বাসিন্দা মৃত আতিকুল্লা সিদ্দিকের স্ত্রী। আমার স্বামী মারা যাওয়ার পর তাঁর পৈত্রিক জমি (মৌজা-সিংহজানী মধ্যে সিএস খং নং-১২৮, সিএস দাগ নং-৫৯১, আরওআর দাগ নং- ৪৩০, বিআরএস দাগ নং-৬১১৬ ও ৬১১৭, জমির পরিমান ১ একর ৯ শতাংশ) আমি, আমার ছেলেমেয়েসহ স্বামীর ভাইবোনেরা ওয়ারিশসূত্রে অংশীদার হই। সম্প্রতি বিআরএস রেকর্ডে এই জমি ভুলবশত অন্যজনের নামে রেকর্ড হয়। এ ঘটনা আমি আমার স্বামীর পূর্ব পরিচিত শহরের ফুলবাড়িয়া মুন্সিপাড়ার শেখ মো. শওকত আলীর ছেলে সিব্বির আহম্মেদ রাসেল (৪১)কে জানাই। তিনি বিআরএস রেকর্ড সংশোধনের মামলা ও ১নং খাস খতিয়ানের মামলা পরিচালনা করবে বলে ৩'শ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে আমার ও আমার স্বামীর ওয়ারিশদের স্বাক্ষর নেন। তিনি সেই স্বাক্ষর পুঁজি করে প্রতারণামূলকভাবে একটি আন-রেজিষ্ট্রার ভূয়া দলিলের মাধ্যমে জমিটি তার দাবি করে আমাদের কাছে টাকা চান।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা জানিতে পারি যে, আসামি আমাদের ওই জমিটি অন্যত্র বিক্রির জন্য ২ জনের কাছ থেকে একত্রিশ লাখ টাকা বায়না স্বরুপ হাতিয়ে নেন এবং আমাদের জমিতে সাইনবোর্ড দিয়ে বিক্রেতারদের জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সংবাদ পেয়ে ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় আমি ও সাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে রাসেল ও তার সঙ্গীরা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে গালিগালাজসহ মারতে আসেন। আশেপাশের লোকজন এসে আমাদেরকে রক্ষা করেন। তারা আমাদেরকে মারতে না পেরে এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি বা আমাদের কেউ যদি এই জমিতে আসার চেষ্টা করি এবং আন-রেজিষ্ট্রার দলিলে দাবিকৃত করা টাকা না দেয় তাহলে খুন করে লাশ গুম করে ফেলবে। আমরা ভয়ে তিনদিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছি।
তিনি এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কাছে ভূমিদস্যু রাসেলকে গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের গোলাম রব্বানী ঠান্ডু, শামসুন্নাহার পলিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত সিব্বির আহম্মেদ রাসেল বলেন, অভিযোগটি সঠিক নয়।
এ ঘটনায় জামালপুর সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী শাহনেওয়াজ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








