E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে ধরে গোলাম সারোয়ারের গণসংযোগ

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৭:১৩:১৫
আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে ধরে গোলাম সারোয়ারের গণসংযোগ

আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী (শ্রীনগর-সিরাজদিখান) এলাকার আটপাড়া, কর্কটপাড়া, কল্লিগাঁও, বাড়ৈগাঁও বাজার, নন্দিপাড়া দেওপাড়া, হাঁসার গাঁও, বেলতলীসহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর এই গণসংযোগ করেন।

গণসংযোগকালে বাড়ৈগাঁও বাজারে এক পথসভায় সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর তার বক্তব্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা হাসেম মোড়ল, হাজী গোলাম রসুল, শ্রীনগর শ্রমিক লীগের সাবেক সভাপতি হাজী মোমেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বল, ফিরোজ হাওলাদার, আল মামুন টিপু, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আলীনূর, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান হাওলাদার, মাহবুব, ছাত্রলীগ নেতা ইভান সিকদারসহ অনেকে।

(এআই/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test