স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য
বোয়ালমারীতে যুবলীগ কর্মীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জের ধরে তুষার প্রামাণিক (৩২) নামে এক যুবক আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের কর্মী। গত শুক্রবার রাত ১০টার দিকে চরবর্ণী গ্রামের তুষারের বসত ঘর থেকে স্থানীয় থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় শ্রেনীর কর্মচারী ও বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের ফরিদ প্রামাণিকের প্রথম স্ত্রী (তুষারের মা) মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে পৌরসদরেই বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। ফরিদ প্রামাণিকের একমাত্র ছেলে তুষার প্রমানিক ১০ বছর আগে খালাতো বোন নিপা পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নিপার বাবা-মা ঢাকায় বসবাস করেন। তুষার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চরবর্নি গ্রামে বসবাস করতেন। তবে সে কোন কর্ম না করলেও বাবার দেওয়া টাকা দিয়ে সংসার চালাতেন। তবে তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর সাথে দীর্ঘদিন বনিবনা ভালো যাচ্ছিলো না। শুক্রবার দিনভর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিলো। সন্ধ্যায় তুষারের বাবা ফরিদ প্রামাণিক নিপাকে মামা শ্বশুর বাড়ি উপজেলার চতুল গ্রামে পাঠিয়ে দেন। রাত ৮টার দিকে স্ত্রীর উপর অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাতে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার এসআই উত্তম কুমার সেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
(পিএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








