E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে পৃথক স্থানে ২ জনের আত্মহত্যা 

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৭:৩৩:০৮
মহম্মদপুরে পৃথক স্থানে ২ জনের আত্মহত্যা 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে ২ জন আত্মহত্যা করেছে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলার ধোয়াইল গ্রামে আয়েশা আক্তার ঐশী (১৫) নামের এক স্কুল ছাত্রী বড় বোনের সহিত অভিমান করে নিজ বাড়িতে গোয়াল ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত আঃ রাজ্জাক মোল্লার মেয়ে।

অপরদিকে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মধুপুর গ্রামে সাগর সমাদ্দার (২৩) নামের নড়াইল ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্র বাড়ির পাশে মুদির দোকানে ভিতরে গামছা গলায় পেচিয়ে বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার পিতার নাম সঞ্জিত সমাদ্দার।

স্থানীয়রা জানান, গত শনিবার বাড়ি থেকে খাবার দোকানে আসে। গভীর রাত পর্যন্ত তার পিতা তাকে দোকানের সামনে জেগে থাকতে দেখে ছেলেকে ঘুমাতে বলে বাড়িতে চলে যায়। পরে রবিবার সকালে পরিবারের লোকেরা তাকে ডাক দিলে দোকান না খোলাই তাদের সন্দেহ হয় এক পর্যায়ে দোকানে ঝাঁপের শিকল খুলে তার মৃত দেহ ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দেয়।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জনানা, ২ জন আত্মহত্যা করেছে এ ঘটনায় মহম্মদপুর থানায় ২টি অপমৃত্যু মামলা হয়েছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test