E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ 

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৬:৫২:৩৯
মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ 

নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সীগঞ্জ জেলায় পঞ্চমবারের মতো এবারও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ মনোনীত হয়েছেন। তিনি টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের তৃতীয় মেয়াদে চেয়ারম্যান। 

প্রাথমিক শিক্ষা অগ্রগতিতে তিনি মুন্সীগঞ্জের মধ্যে টঙ্গীবাড়ী উপজেলাকে শীর্ষস্থানে এনে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বিগত বছরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে লক্ষাধিক বনজ ও ফলজ গাছের চাড়া কয়েক দফায় বিতরণ করে অনন্য নজির স্থাপন করেছেন। এজন্য জেলা প্রশাসন তাঁকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেছে। আনুষ্ঠানিক সম্মাননা প্রধান করার জন্য জেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এছাড়াও শিশু বান্ধব ও সমাজ সেবক হিসাবে এরিমধ্যে তিনি সারা জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

(এনডি/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test