E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

২০২৩ অক্টোবর ০১ ১৩:১৬:১১
বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রবিবার বেলা ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে শতাব্দীর মহানায়কের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে অতল শ্রদ্ধা জানান।

পরে ডিএমপি কমিশনার বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি হৃদয়ের গভীর থেকে বিনম্র সম্মান প্রদর্শন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় ৪ নেতা, ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া -মোনাজাতে অংশ নেন তিনি ।

প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ, দেশের অব্যাহত উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, মহা. আশরাফুজ্জামান, মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২০ সেপ্টেম্বর হাবিবুর রহমানকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

হাবিবুর রহমান ১৭তম বিসিএস ক্যাডারে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার, ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৬৭ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া গ্রামে হাবিবুর রহমান জন্ম গ্রহণ করেন। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দুবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।

পুলিশের চাকরির পাশাপাশি লেখালেখি-গবেষণাতেও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

(এমএস/এএস/অক্টোবর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test