নবীনগরে ১৩৩টি দুর্গাপূজা
১২টি শ্রেষ্ঠ প্রতিমাকে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা নবাগত ওসির
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এই প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে ১২টি শ্রেষ্ঠ প্রতিমাকে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা দেয় হয়েছে।
আজ বুধবার সকালে নবীনগর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে স্থানীয় সুধীজন ও পুজার্থীদের সঙ্গে আয়োজিত পুলিশের এক মতবিনিময় সভায় সভাপতির সমাপনী বক্তব্য প্রদানকালে নবাগত ওসি মাহবুব আলম পুরস্কার প্রদানের এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম।
নবীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব সঞ্জয় সাহার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী, ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল মিয়া, আওয়ামীলীগ নেতা প্রবীর ভট্টাচার্য, বিপুল সাহা, টিটন পাল, ইউপি চেয়ারম্যান নুরে আলম, আক্তারুজ্জামান, জাহাঙ্গীর আলম, ভিপি মারুফ, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, মানিক বিশ্বাস, পার্থ পাল, সীতানাথ সূত্রধর, স্বরস্বতী বর্মণ, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দুর্গাপূজা চলাকালে বিকেল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পুজামন্ডপের আশেপাশে মটর সাইকেল চলাচল বন্ধ রাখা,সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত রাখা, মন্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য রাখা, পুজামন্ডপে ডিজে গান সম্পূর্ণ বন্ধ রাখা, সব পুজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা, পুজা চলাকালীন প্রতিদিন রেবের টহল জোরদার করা ও প্রতিটি মন্ডপে সম্প্রীতি কমিটি গঠন করে দুর্গাপুজার সার্বিক শান্তি শৃংখলা বজার রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
মতবিনিময় শেষে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, 'এবারের দুর্গাপূজা জাঁকজমক ও সাড়ম্বরে উদযাপনের লক্ষে উপজেলার ১৩৩টি পুজামন্ডপ থেকে বাছাই করে মোট ১০টি শ্রেষ্ঠ প্রতিমা ও ২টি শ্রেষ্ঠ পুজা মন্ডপ কমিটিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই প্রথমবারের মতো আকর্ষণীয় ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হবে। যা দেখে অন্যরাও যেন উৎসাহিত হতে পারেন।'
প্রসঙ্গত, এ বছর নবীনগর উপজেলার ১টি পৌরসভাসহ ২১ টি ইউনিয়নে মোট ১৩৩টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
(জিডি/এসপি/অক্টোবর ০৪, ২০২৩)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








