তজুমদ্দিনে ১৫ হাজার সুবিধাভোগীর সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মিলনমেলা
চপল রায়, ভোলা : তজুমদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রী প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের ১৫ হজার সুবিধাভোগীর সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টা হতে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার ৫ ইউনিয়নের সকল ওয়ার্ড হতে সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রকল্পের প্রায় ১৫ হাজার সুবিধাভোগীর মধ্য হতে অনেকেই নিজেদের দিন বদলের গল্প শোনান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশের যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। মানুষের এখন ভাতের অভাব নেই। পদ্মাসেতু, মেট্রোরেলসহ বাংলাদেশের যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে চলছে। সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নিন্ম আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পসহ নানান সুবিধা দিয়ে নিন্ম আয়ের মানুষের অভাব দূর করেছেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আশ্রহীন মানুষকে আশ্রয়ের ব্যাবস্থা করেছেন। প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন। তিনি স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে তা বাস্তবায়ন করবেন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান( বিপিএম)। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, মেহেদী হাসান মিশু, আবু তাহের মিয়া, মো: রাসেল মিয়া, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার ও কোহিনুর বেগম শীলা, আ'লীগ নেতা মামুন আহম্মেদ ও ইসতিয়াক হাসান প্রমুখ।
সমাবেশে উপজেলার ৫ ইউনিয়নের সকল ওয়ার্ড হতে সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রকল্পের প্রায় ১৫ হাজার সুবিধাভোগীর মধ্য হতে অনেকেই নিজেদের দিন বদলের গল্প শোনান। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে যান। নিজেদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও মাথা তুলে দাড়ানোর ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের অনেকেই আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানান।
উপজেলার চাঁচড়া ইউনিয়নের বাসিন্দা জেলে কবির হোসেন বলেন, আগে মেঘনায় ইলিশ শিকারের জন্য গেলে ডাকাতের কবলে পড়ে আমাদের সহায় সম্বল হারাতে হতো। এখন নদী ডাকাত মুক্ত হয়েছে। মৎস্য আহরনে নিষেধাজ্ঞা থাকলে এসময় আমাদের চাল দেয়া হয়।
ভিজিএফ সুবিধাপ্রাপ্ত সোনাপুর ইউনিয়নের নার্গিস বেগম জানান, "সংসারে আয় রোজগার কম ছিলো। ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হতো। এখন চাউল কিনতে হয়না। শেখ হাসিনা এখন আমার মতো শতশত হতদরিদ্রদের জন্য জিজিডি ব্যবস্থা করেছেন। শেখ হাসিনাকে আল্লাহ সুস্থ রাখুন"।
আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে জাহানারা বেগম জানান, "নদী ভাঙ্গনের কারনে বেড়িবাঁধের পাশে কিছুদিন আশ্রয় নিয়েছি। এমপি শাওন একদিন বেড়িবাঁধে কম্বল নিয়ে আসার পর তার সহযোগিতা চাই। পরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাওয়ার ব্যবস্থা করে দেন। এখন সবাইকে নিয়ে ভালো আছি। এজন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে চাই"।
তৃতীয় লিঙ্গের সুবিধাভোগী মনির হোসেন মনি বলেন, "শেখ হাসিনার কারনে আজ আমরা পরিচয় পত্র পেয়েছি। আমাদের নাগরিক অধিকার নিশ্চিত হয়েছে। আগে বাজারে বাজারে গিয়ে টাকা তুলতাম। এখন ভাতার টাকা পাই প্রধানমন্ত্রীর জন্যই আমরা আজ সমাজে স্বীকৃতি পেয়েছি।"
কৃষক মো: শাহজাহান জানান, "করোনাকালীন কৃষি উপকরণ ও পন্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমি তখন বেকার হয়ে পড়ি। পরে দেখলাম এমপি শাওন কৃষকদের প্রনোদনা ও উপকরণ দিচ্ছেন। পরে আমি তার কাছে গেলে আমার নামও অন্তর্ভুক্ত করে দেয়ায় আমি এখন সফল কৃষক। শেখ হাসিনার মতো একজন কৃষি বান্ধব ব্যক্তির কাছেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিরাপদ।"
(সিআর/এসপি/অক্টোবর ০৪, ২০২৩)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








