E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে দারিদ্র বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র বিতরণ

২০২৩ অক্টোবর ০৫ ১৩:৫৫:২১
গোপালগঞ্জে দারিদ্র বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দারিদ্র্য বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৪০ জনের মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ টুঙ্গিপাড়া প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ প্রশিক্ষণ্থীদের হাতে সনদপত্র ও সম্মানের নগদ টাকা তুলে দেন।

এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, প্রকল্পের চীফ কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, প্রশিক্ষণার্থী সাঈদ আহমেদ, সুমাইয়া আক্তার, তানভীর হোসেন, আরিফুল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় ২৪০ প্রশিক্ষনার্থীর হাতে সম্মানীর নগদ টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রকল্পের চিফ কো-অর্ডিনেট শরিফুল ইসলাম বলেন, এ প্রকল্পের আওতায় কম্পিউটার অফিস এ্যাপ্লিকেন্ট, ড্রেস মেকিং এন্ড টেইলরিং, মোটর সাইকেল মেকানিক্স ও ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডে আমরা টুঙ্গিপাড়া কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ৩ হাজার ২০০ মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছি। প্রশিক্ষণ পেয়ে তারা উদ্যোক্তা হবেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে আমরা দক্ষ করে গড়ে তুলছি। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা হয়েছে। তাদের ঋণ ও অন্যান্য ব্যবস্থা করে দেয়া হবে। এরাই আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(এমএস/এএস/অক্টোবর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test