E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুকসুদপুরে ১ মিনিটের টর্নেডোতে ৭০ টি বাড়িঘর বিধ্বস্ত

২০২৩ অক্টোবর ০৬ ১৪:৩১:২৬
মুকসুদপুরে ১ মিনিটের টর্নেডোতে ৭০ টি বাড়িঘর বিধ্বস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ১ মিনিটের টর্নেডোতে ৭০ টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের চান্দা বিলের  প্রত্যন্ত গ্রাম বাসুদেবপুর, মহাটালী, ডিগ্রিকান্দি ও টিকারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। টর্নেডোতে বড়িঘরের পাশাপাশি গাছপালা উপড়ে পড়ে । বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। টর্নেডোতে ১৫ জন আহত হন। তারা  স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনা প্রাণহানির ঘটনা ঘটেনি । 

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন।

বাসুদেবপুর গ্রামের মনোজ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড় ওঠে। এ ঝড় মাত্র ৫০ সেকেন্ড থেকে ১ মিনিট স্থায়ী হয়। ঝড়ের তান্ডবে ৪ গ্রামের ৭০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অসহায় পরিবারগুলো বসতঘর হাড়িয়ে দিশেহারা হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু বলেন, টর্নেডোতে বাসুদেবপুর সহ ৪টি গ্রামের ৪০টি পরিবারের ৭০টি ঘর বিধ্বস্ত হয়েছে। বৃষ্টির সাথে প্রবল ঝড়ে বাড়িঘরগুলো ভেঙ্গেপড়ে। আমরা ক্ষয়ক্ষতির পরিমান রিরূপনের কাজ শুরু করেছি। ক্ষতিগ্রস্থ গরিব ও অসহায় পরিবার প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ১ মিনিটের টর্নেডোতে ৪ গ্রামের ৪০টি পরিবারের ৭০টি বাড়িঘর, উজানী দুর্গা মন্দির বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছপালা ভেঙ্গে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ রয়েছে। টর্নেডোতে ১৫ জন আহত হয়। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে প্রাণ হানীর ঘটনা ঘটেনি বলে জানান ওই ইউপি চেয়ারম্যান। তিনি অারো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে।

মাহটালী গ্রামের গৌতম চন্দ্র সরকার বলেন, টর্নেডোতে শুধু বাড়িঘর বিধ্বস্ত হয়নি। সেই সাথে আসবাব পত্র, থালাবাসন, গেলার ধান, চাল উড়ে গেছে।

(এমএস/এএস/অক্টোবর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test