নবীনগরে এ বছর ১২৯টি দুর্গাপূজা
ওসি'র ১২টি পুরস্কার ঘোষণার পর এবার ইউএনও'র আরও ১০টি পুরস্কার ঘোষণা!
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে ১২টি শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্ডপকে পুরস্কার দেয়ার ঘোষণার পর এবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ১০টি শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্ডপকে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা দেন নবাগত ইউএনও তানভীর শামীম।
শনিবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর শামীম এ ঘোষণা দেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে উপজেলা প্রশাসন এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, ওসি মাহবুব আলম, পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবু মুছা, জাকির হোসেন, লাল মিয়া, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, এম কে জসীম উদ্দিন, মানিক বিশ্বাস, সীতানাথ সূত্রধর, রতন চন্দ, স্বরস্বতী বর্মণ, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দুর্গাপূজা চলাকালে বিকেল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পুজামন্ডপের আশেপাশে মটর সাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত রাখা, মন্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য রাখা, পুজামন্ডপে ডিজে গান সম্পূর্ণ বন্ধ রাখা, রাত ১২টার পর উচ্চস্বরে সাউন্ডবক্স বন্ধ রাখা, সব পুজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা, পুজা চলাকালীন প্রতিদিন পুলিশের পাশাপাশি রেবের টহল জোরদার করা ও প্রতিটি মন্ডপে সম্প্রীতি কমিটি গঠন করে পুজার সার্বিক শান্তি শৃংখলা বজার রাখার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে ইউএনও তানভীর শামীম বলেন, 'এবারের দুর্গাপূজা জাঁকজমক ও সাড়ম্বরে উদযাপনের লক্ষে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ি উপজেলার ১২৯টি পুজামন্ডপ থেকে বাছাই করে মোট ১০টি শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্ডপকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবার ১০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। যা দেখে অন্যরাও যেন উৎসাহিত হতে পারেন।
পাশাপাশি দুর্গাপূজা চলাকালে কোন ব্যক্তি বা গোষ্ঠী পূজায় কোন বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে, তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা দুটোই প্রদান করা হবে বলেও ইউএনও জানান।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসন আয়োজিত নবীনগর থানায় অনুষ্ঠিত অনুরূপ এক মতবিনিময় সভায় নবীনগর থার ওসি মাহবুব আলম ১২ শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্ডপকে পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানের সঞ্চালক পূজা উদযাপন পরিষদের সদস্য সদসচিব সঞ্জয় সাহা জানান,' এ বছর নবীনগর উপজেলার ১টি পৌরসভাসহ ২১ টি ইউনিয়নে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ি মোট ১২৯টি পুজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যারমধ্যে পৌর এলাকাতেই ৩৬টি পুজা অনুষ্ঠিত হবে।'
(জিডিএ/এএস/অক্টোবর ০৭, ২০২৩)
পাঠকের মতামত:
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
- ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








