১২ দিন কাজ বন্ধ থাকার পর ইউএনওর পরিদর্শন
নবীনগরে বীর নিবাসে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পর ঠিকাদারকে বিল না দেয়ার হুশিয়ারী ইউএনওর
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য নির্মাণাধীন একটি বীরনিবাসে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায়, ঠিকাদারকে কাজ শেষে 'বিল' না দেয়ার কঠোর হুঁশিয়ারী দিলেন ইউএনও তানভীর ফরহাদ শামীম।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চিত্রি গ্রামে নির্মাণাধীন 'বীর নিবাস' পরিদর্শন শেষে নির্মাণ কাজে অনিয়মের সত্যতা খুঁজে পাওয়ায়, সাংবাদিকদের সামনেই সংশ্লিষ্ট ঠিকাদারকে তিনি এই কঠোর হুঁশিয়ারী দেন।
এসময় ঠিকাদার লিয়াকত আলীকে সতর্ক ও ভৎসনা করে ইউএনও তানভীর শামীম বলেন'এই বীর নিবাস নির্মাণে সরকারি নির্দেশনার শতভাগ সিডিউল মানা না হলে, এ কাজের যাবতীয় বিল প্রদান বন্ধ থাকবে।'
তবে কাজ শেষে মুক্তিযোদ্ধার পরিবার এর নির্মাণ কাজে সন্তুোষ প্রকাশ করে যদি লিখিত 'প্রত্যয়ণ' প্রদান করে, তবেই কেবল ঠিকাদারকে কাজের বিল প্রদান করা হবে বলেও জানান ইউএনও।'
এ সময় ঠিকাদার লিয়াকত আলী নির্মাণ কাজে অনিয়মের কথা স্বীকার করে বলেন, 'এখন থেকে সরকারি সিডিউল অনুযায়ি এবং ইউএনও স্যারের নির্দেশনায় এই বীর নিবাসের নির্মাণ কাজ করা হবে। ইনশাল্লাহ এর নির্মাণে কোন ত্রুটি আর হবে না।'
এ সময় প্রয়াত মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী বৃদ্ধার কাছ থেকে ৫১ হাজার টাকা নেয়ার বিষয়ে ঠিকাদার বলেন, 'ওই টাকা তাদের প্রয়োজনেই 'লাল বালু' কেনার জন্য তিনি আমাকে নয়, বালু ব্যবসায়ীকে দিয়েছেন।'
এ সময় সেখানে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুবেদার পেশকার মিয়ার পরিবারকে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীরনিবাসে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। মাস দেড়েক আগে এই বীরনিবাসের নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু সরকারি চুক্তি অনুযায়ী মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের কথা থাকলেও, নির্মাণ কাজে সেটি মানা হয়নি। ভুক্তভোগীরা জানান, নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে, নিম্নমানের ইট, বালুসহ অন্যান্য নির্মাণসামগ্রী।
এ বিষয়ে সম্প্রতি মৌখিকভাবে অভিযোগ করা হলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পিআইও অফিস গত ৫ অক্টোবর নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়। সেই থেকে ১২ দিন হলো এর নির্মাণ কাজ এখনও বন্ধ রয়েছে।
প্রকল্পটির বাস্তবায়ন, তদারকি ও দেখভালের দায়িত্ব পাওয়া উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্পের তৃতীয় পর্যায়ে বর্তমানে নবীনগর উপজেলায় ১৩১টি বীরনিবাস নির্মাণের কাজ চলছে। এর মধ্যে দুটি প্যাকেজে ১ কোটি ৪০ লক্ষাধিক টাকা ব্যয়ে পাঁচটি করে মোট ১০টি ঘর নির্মাণের কার্যাদেশ পেয়েছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান সোনিয়া এন্টারপ্রাইজ। এর মধ্যে রয়েছে চিত্রি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুবেদার পেশকার মিয়ার পরিবারের ঘরটিও।
চিত্রি গ্রামে গতকাল সরজমিনে এই বীর নিবাস দেখতে গেলে, প্রয়াত সুবেদার পেশকার মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঠিকাদার বিল্ডিংডা করতে উন্নত মানের ইট বালু কিনার কথা কইয়া কিছু দিন আগে আমার কাছ থাইক্যা দুই বারে মোট ৫১ হাজার টাকা নিছে। কিন্তু এরপরও এই ব্যাডা (ঠিকাদার) বিল্ডিংডার মধ্যে খুব বাজে কাম করায়, বিল্ডিংয়ের ইট ধরলেই খুইল্যা যায়।’
তবে সোনিয়া এন্টারপ্রাইজের কর্ণধার ঠিকাদার লিয়াকত আলী বলেন, ‘রাজমিস্ত্রিরা কাজ করার সময় কিছুটা ত্রুটি ধরা পড়ায় পিআইও অফিস থেকে লোক গিয়ে গত ৫ অক্টোবর এর নির্মাণ কাজ বন্ধ করে দেয়।'
ঠিকাদার জানান, কাজটি বন্ধ থাকার পর আজ মঙ্গলবার ইউএনও স্যার ঘটনাস্থল পরিদর্শন করে যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেই সিডিউল অনুযায়ি কাজটি আবার ২/১ দিনের মধ্যে শুরু করবো।'
তবে মুক্তিযোদ্ধার স্ত্রীর কাছ থেকে ৫১ হাজার টাকা নেওয়ার অভিযোগ আবারও অস্বীকার করে বলেন, ওই টাকা তাদের প্রয়োজনেই লাল বালু কেনার জন্য তিনি আমাকে নয়, মূলত বালু ব্যবসায়ীকে দিয়েছেন।'
(জিডি/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








