নবীনগরে শিশুর রহস্যজনক মৃত্যু
অবশেষে পুকুরে পাওয়া গেল সেই শিশু কন্যার মরদেহ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২০ অক্টোবর সকালে ৪ মাস বয়সী ওই শিশু কন্যার মরদেহ বাড়ীর পাশ্ববর্তী এক পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম হাজেরা বেগম। সে বিদ্যাকুট পূর্ব পাড়ার বাসিন্দা প্রবাসী অলিউল্লাহ মিয়ার কন্যা। ঘটনার পর শিশুটির পরিবারে এখন শোকের মাতম চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম দুপুরে বলেন, 'ইতিমধ্যে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।'
ঘটনার বর্ণনা দিয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, শিশু হাজেরাকে সঙ্গে নিয়ে তার মা রুমা বেগম প্রতিদিনের মতো শুক্রবার রাতে ঘুমিয়ে পড়েন। তবে রাত আনুমানিক আড়াইটার দিকে রুমা বেগম টয়লেটে যান। কিছুক্ষণ পর টয়লেট থেকে ফিরে ঘরে এসে তিনি আবারও ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে ওঠে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় তিনি দেখেন, বিছানায় তার পাশে থাকা শিশু সন্তান হাজেরা বিছানায় নেই। পরে ঘটনাটি জানাজানি হলে, শিশুটির খুঁজে আত্মীয় স্বজন গ্রামের বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে ঘটনা জানিয়ে ৯৯৯ এ কলা দেয়া হয়।
এক পর্যায়ে সকালে বাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে শিশু হাজেরার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসি। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে ফিরে এসে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, 'শিশুটির মৃত্যু রহস্যজনক। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। শিশুটির লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।'
(জিডি/এসপি/অক্টোবর ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
- ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








