পারিবারিক অশান্তি
নবীনগরে শিশু কন্যাকে হত্যা করে কারাগারে মা
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হাজেরা নামের ৪ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।
নিহত ওই শিশুর মা রুমা বেগমই নিজহাতে তার কন্যাকে পুকুরে ফেলে দিয়ে হত্যা করেছেন বলে গতকাল (২২ অক্টোবর) সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এর আগে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করার পর তাকে (রুমা বেগম) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠায় পুলিশ। রবিবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেন রুমা বেগম। পরে বিজ্ঞ আদালত রুমা বেগমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম গতকাল রাতে এর সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে ঘাতক মা রুমা বেগমকে রাতেই কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর চাচা দেলোয়ার হোসেন বাদী হয়ে রবিবার নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।'
এডিশনাল এসপি সিরাজুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার বিদ্যাকুট গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর নিহত শিশুর মা রুমা বেগমের অসংলগ্ন কথাবার্তায় প্রথমেই আমাদের সন্দেহ হয়েছিল। যে কারণে আমরা রুমা বেগমকে শনিবারই আটক করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুমা বেগম তার কন্যা সন্তানকে নিজেই পানিতে ফেলে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।'
নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, শনিবার সকালে ৪ মাস বয়সী শিশু হাজেরার মরদেহটি বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধারের পর শিশুর মা রুমা বেগম পুলিশকে জানিয়েছিলেন, আগেরদিন শুক্রবার সন্ধ্যায় তিনি তার দুই কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি টয়লেটে যান । এরপর টয়লেট থেকে ঘরে ফিরে তিনি আবারো ঘুমিয়ে পড়েন। তবে ভোরে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা, কিন্তু বিছানায় তার ৪ মাস বয়সী কন্যা হাজেরা নেই। এরপর হাজেরাকে বহু খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিলোনা। তখন ৯৯৯ নম্বরে কল দেন রুমা বেগম। এক পর্যায়ে পাশের পুকুর থেকে সকালে ভাসমান অবস্থায় শিশু হাজেরার লাশ উদ্ধার করে এলাকাবাসি। তবে তার এসব অসংলগ্ন বক্তব্য শুরুতেই পুলিশের কাছে সন্দেহের সৃষ্টি করেছিলো বলে জানান ওসি মাহবুব আলম।
এলাকাবাসি জানান, রুমা বেগমের স্বামী বিদ্যাকুট পূর্ব পাড়ার বাসিন্দা প্রবাসী অলিউল্লাহ মিয়া আরব আমিরাতের দুবাই থাকেন। তাদের দুটি কন্যা রয়েছে। বড় কন্যার বয়স ৬ বছর হলেও ছোট কন্যা হাজেরার বয়স মাত্র চার মাস। ঘটনার রাতে দুই কন্যাকে সঙ্গে নিয়েই ঘরে ঘুমিয়েছিলেন রুমা বেগম (২৬)।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম হত্যা রহস্যের বর্ণনা দিয়ে বলেন,' কেন শিশু হাজেরাকে পুকুরে ফেলে দিয়ে নিজের সন্তানকে হত্যা করলেন রুমা বেগম? এমন প্রশ্নের জবাবে হত্যাকারী মা রুমা বেগম পুলিশকে জানান, 'বাড়িতে একান্নবর্তী পরিবারের সব কাজ রুমা বেগমকে একাই সামলাতে হত। এ নিয়ে শাশুড়ি ও বাড়ির অন্যান্য লোকজনের সঙ্গে রুমা বেগমের প্রায়ই কথা কাটাকাটি ও ঝগড়া হত। শ্বাশুরীর অনেক কটু কথাও শুনতে হত রুমা বেগমকে। এতে রুমা চরম ত্যাক্ত বিরক্ত ছিলেন। তাই ৪ মাসের শিশু সন্তান হাজেরার সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করতে পারছিলেন না রুমা। এ নিয়ে রুমা এক পর্যায়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এসব থেকে মুক্তি পেতেই মূলত শুক্রবার মধ্যরাতে শিশু সন্তান হাজেরাকে নিজের হাতে পুকুরে ফেলে দিয়ে হত্যা করেন মা রুমা বেগম।'
এদিকে বহুল আলোচিত শিশু কন্যার রহস্যজনক এ মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ শিশুটির হত্যার রহস্য উদঘাটনসহ ঘাতক মাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাতে সক্ষম হওয়ায় পুরো বিষয়টি নিয়ে এলাকায় এখন আলোচনার ঝড় বইছে।
(জিডি/এসপি/অক্টোবর ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








