ভোলায় ইঞ্জিনিয়ার নোমানের নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসমুদ্রে পরিণত
চপল রায়, ভোলা : ভোলার লালমোহনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার নোমান হাওলাদার এর নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার ও পরবর্তীতে হরিগঞ্জ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মঙ্গলসিকদার লঞ্চ টার্মিনালে অবতরণ করেন আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার নোমান হাওলাদার। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে তজুমদ্দিন ও লালমোহন আওয়ামীলীগের নেতাকর্মী ও ইঞ্জিনিয়ার নোমান সমর্থকরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, এয়ারপোর্টের নবনির্মিত ভি আই পি টার্মিনাল সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, 'আগামী নির্বাচনে 'স্মার্ট ' বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনাকে সকলে মিলে এ আসনে নৌকার বিজয় উপহার দিব ইনশাআল্লাহ'।
তিনি আরও বলেন, প্রকৃত আওয়ামী লীগ নেতাকর্মীরা সহকর্মীদের আক্রমণ করেনা। যারা এ সমাবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে তার বিএনপি জামাত এর হাইব্রিড এজেন্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেন তার হয়েই নৌকা প্রতীকের পক্ষে মাঠে থাকবেন বলেও মন্তব্য করেন সি আই পি নোমান। মনোনয়ন পেলে সন্ত্রাস, দূর্ণীতি ও মাদকমুক্ত তজুমদ্দিন ও লালমোহন বিনির্মাণে নিজেকে শতভাগ উজার করে দিবেন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দর্শক আসন থেকে শেখ হাসিনা, নোমান ভাই স্লোগানে মুখরিত হয় সমাবেশ প্রাঙ্গণ। আগামীতে তজুমদ্দিন ও লালমোহনে শিল্পাঞ্চল গড়ে এ অঞ্চলকে শান্তি- সমৃদ্ধির মডেল হিসেবে গড়ে তুলবেন বলেও জানান ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থনপুষ্ট বুয়েটের সাবেক এ ছাত্রলীগ নেতা।
সমাবেশে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সাবেক এমপি পদপ্রার্থী এম এ কাশেম, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, লালমোহন উপজেলা আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিণ্টু, শম্ভুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ,চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল নজরুল ইসলাম এর ছেলে ও আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম ডিউক, চাঁচরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, আওয়ামী লীগ নেতা মাকসুদ মিঠু সহ অন্যরা।
(সিআর/এসপি/অক্টোবর ২৬, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







