নবীনগরে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
৩৩ জনের নামে মামলা, বিএনপিতে আতংক
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতা কর্মীকে আজ রবিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাঁধা, যানবাহন ভাংচুর ও বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নবীনগর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় বিস্ফোরক আইনে (৩৫৩ ধারা) একটি মামলা হয়েছে। এ মামলার পর বিএনপিতে প্রচন্ড আতংক বিরাজ করছে। তবে স্থানীয় বিএনপি বলছে, 'এটি মিথ্যে, সম্পূর্ণ সাজানো ও রাজনৈতিক হয়রাণীমূলক মামলা।'
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাশ দুপুরে এ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গ্রেপ্তার হওয়া বিএনপির ১৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে। তবে মামলার অন্য আসামীরা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।'
পুলিশ জানায়, এজাহারভূক্ত গ্রেপ্তার হওয়া ১৮ জন হলেন নবীনগর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমীন, পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক, জিনোদপুর ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারী রাব্বি মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, বড়িকান্দি ইউনিয়ন ছাদ্রদলের সহসভাপতি নাঈমুল ইসলাম, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল মিয়া, জিনোতপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী বদিউল আলম, বিটঘর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু শামা, বিটঘর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আল আমীন, বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ছলিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সেক্রেটারী এরশাদ উল্লাহ এবং বিএনপির সমর্থক নোয়াগাঁওয়ের মুজিবুর রহমান, নারায়ণপুরের সজিব আহমেদ, নীলনগরের আবদুল মমিন, কড়ইবাড়ির রকিব উদ্দিন, জিনোদপুরের মনোরঞ্জন সূত্রধর, জল্লিকান্দির খাদেম আলী ও শ্যামগ্রামের ইয়াছিন আরাফাত।
এছাড়া ৩৩ জন আসামির মধ্যে পলাতক থাকা মামলার অন্যান্য আসামীরা হলেন নবীনগর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি ওবায়দুল হক লিটন, সেক্রেটারী মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমীরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, পৌর যুবদলের সাবেক সভাপতি আশরাফুল আলম রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক ইউনুছ মিয়া, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মফিজুর রহমান মুকুল, যুবদল নেতা আলী আজ্জম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল উদয়, কৃষকদলের আহবায়ক স্বাধীন মিয়া, ছাত্রদলের সাবেক নেতা ইকবাল হোসেন, বড়াইলের বিএনপি নেতা আবুল বাশার ও হারুণ মিয়া। এছাড়াও আরও ১০ জনকে এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে নবীনগর উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের অনেকের মুঠোফোনে বারবার কল দেয়া হলে, তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।
পরে নবীনগর পৌর বিএনপির সভাপতি ও এ মামলার ২১ নম্বর আসামি সাবেক ভিপি ওবায়দুল হক লিটনের সঙ্গে কথা বললে, তিনি বলেন, 'আমি গত কয়েকদিন ধরেই প্রচন্ড অসুস্থ। চিকিৎসা নিচ্ছি। তবে শুনেছি, ঘটনাস্থলে না থাকার পরও আমাকেসহ অনেককেই নাকি আসামি করা হয়েছে। এসবই মিথ্যে, সাজানো ও রাজনৈতিক হয়রাণীমূলক মামলা। যা আগে কখনও আমরা দেখিনি। এটি খুবই দু:খজনক।'
তবে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাশ দুপুরে বলেন, 'অন্যায় করে কেউ কি অপরাধ স্বীকার করবে? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সকালে ঘটনার সময় যাদের সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে, তাদেরকেই পুলিশ বাদী এ মামলায় আসামি করা হয়েছে।'
তিনি জানান, এ মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদেরকেও ধরতে অভিযান চলছে।'
(জিডি/এসপি/অক্টোবর ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








