১৮ নেতাকর্মী জেলহাজতে
নবীনগরে বিএনপির ৩৩ নেতাকর্মীর মধ্যে বাবা-ছেলেও আসামি, আতঙ্কে নেতাকর্মীরা
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাঁধা, যানবাহন ভাংচুর ও বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে বিএনপি'র ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাবা ছেলেকেও আসামি করা হয়েছে।
আসামির তালিকায় থাকা বাবার নাম আমীরুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের 'যুগ্ম আহবায়ক'। আর ছেলের নাম আবদুল্লাহ আল উদয়। তিনি নবীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির 'সদস্য সচিব'।
মামলার এজাহারে বাবাকে ২০ নম্বর ও ছেলেকে ২৯ নম্বর আসামি করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন নবীনগর থানার উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম।
এদিকে গতকাল রবিবার বিস্ফোরক আইনে মামলাটি দায়েরের পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের অনেকেই এখন গ্রেপ্তার আতংকে পলাতক রয়েছেন।
গতকাল দিনভর বিএনপি নেতাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িতে গিয়ে অনেককেই পাওয়া যায়নি।
বিএনপির স্থানীয় নেতারা বলছেন, চলমান পরিস্থিতিতে গ্রেপ্তার আতংকসহ তাদের বিরুদ্ধে আরও মিথ্যে মামলা হওয়ার আশংকাও তারা করছেন।
পুলিশ জানায়, ইতিমধ্যে আলোচিত এ মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদেরকে গতকাল জেল হাজতে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাদী পুলিশের এস আই জাহাঙ্গীর আলম তার এজাহারে অভিযোগ করেন, পৌর এলাকার জল্লা তিন রাস্তার মোড়ে আসামিরা বেআইনীভাবে দেশীয় অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ হরতালের সমর্থনে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহন থামিয়ে ভাংচুর ও নাশকতা চালায়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত করার চেষ্টা করলে, হরতাল সমর্থনকারীরা পুলিশের উপরও হামলা করে।
তবে স্থানীয় বিএনপির একাধিক নেতা পুলিশের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও 'কাল্পনিক' বলে দাবি করেন।
এ বিষয়ে মামলার ২০ নম্বর আসামি জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমীরুল ইসলাম বলেন, 'এসব অভিযোগ সম্পূর্ণ পুলিশের মনগড়া ও সাজানো। আমাদের জানামতে, এরকম কোন ঘটনা ঘটেনি। অথচ একটি মিথ্যে মামলায় আমরা বাড়িতে থাকার পরও আমাকে ও মাস্টার্সে অধ্যয়ণরত আমার ছেলেকে আসামি করা হয়েছে। যা খুবই দুঃখজনক।'
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, 'যা ঘটেছে, পুলিশ এজাহারে তাই লিখেছে। অর্থাৎ ঘটনার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে, তাদেরকেই মামলায় আসামি করা হয়েছে।'
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনির হোসেন বলেন, মামলায় অজ্ঞাতনামা ১০ আসামীসহ ৩৩ জনের নাম উল্লেখ রয়েছে। এরমধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।'
এদিকে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, আজও (৩০ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির মোট ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ওসি মাহবুব আলম।
(জিডি/এসপি/অক্টোবর ৩০, ২০২৩)
পাঠকের মতামত:
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
- ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








