৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন
মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মহাসমাবেশে হামলা ও দলের মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা দেশব্যাপী বিএনপি'র ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনে মৌলভীবাজারে সড়কে গাছের গুরি ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টেবর) সকাল ১১ টা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান এর নেতৃত্বে শহরের চাঁদনীঘাট এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে গাছের গুরি ফেলে রাস্তায় অবরোধ করতে দেখা যায় দলের নেতাকর্মীদের। প্রায় দেড় ঘণ্টা সময় সেখানে বিএনপি নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওই সড়কে পুলিশ অবস্থান নিলে বিএনপি নেতাকর্মীরা ওই স্থান ত্যাগ করেন। অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান ও জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় জেলা বিএনপির সিনিয়র সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। মিছিল-শ্লোগানে চলা প্রায় দু’ঘন্টা ব্যাপী ওই সড়কে অবরোধ কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক ও জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জলসহ দলের নেতাকর্মীরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিরোধীদলের ডাকা ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে দূরপাল্লার কোন বাস চলাচল করছেনা। তবে জেলা শহরের সাথে যুক্ত সবগুলো সড়কে সিএনজি অটোরিক্সা,ব্যক্তিগত যানবাহন, পণ্যবাহী যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান করতেও দেখা গেছে।
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ বলেন, সড়কে বাস চলাচল চালু রয়েছে। কোথাও কোন সমস্যা হয়নি। আমরা এই অবরোধ কর্মসূচি মানি না।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নির্ভিগ্নে পণ্যবাহী যানবাহণ চলাচলে সড়কে বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে।
(একে/এসপি/অক্টোবর ৩১, ২০২৩)
পাঠকের মতামত:
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
- কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭
- বাংলা নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
- বৈশাখের শুরুতেই তপ্ত প্রকৃতি, তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন
- ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’
- ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’
- ‘নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত’
- আজ পহেলা বৈশাখ
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
১৪ এপ্রিল ২০২৬
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
-1.gif)








