ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয়া নবপত্রিকার নবম বর্ষ পূর্তিতে শারদ সম্মাননা অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত শারদীয়া নবপত্রিকার নবম বর্ষ পূর্তিতে সদ্য অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের শ্রেষ্ঠ প্রতীমা ও শ্রেষ্ট পূজা মন্ডপসহ ৭টি ক্যাটাগরিতে 'শারদ সম্মাননা' প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা শহরের হালদার পাড়াস্থ শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নির্বাচিত সাতজনের হাতে এসব 'সম্মাননা স্মারক' (ক্রেষ্ট) তুলে দেয়া হয়।
সেরা পূজা মন্ডপ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ঐক্যতান যুব সংঘ, সেরা প্রতিমা পূর্ণমুক্তার সংঘ কান্দিপাড়া ও শারদীয়া নবপত্রিকায় ভারতের ত্রিপুরা থেকে দুর্গা প্রতীমার বিভিন্ন নান্দনিক ছবি প্রেরণ করায় আগরতলা থেকে আগত অতিথি পরিতোষ দাসকে শারদ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ
সময় বিভিন্ন ক্যাটাগরিতে অন্যদের হাতেও শারদ সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রাপ্তদের হাতে এসব ক্রেষ্ট তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মাঙ্গলিক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আহবায়ক, প্রাক্তন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অনলবর্ষী বক্তা প্রফেসর অমৃত লাল সাহা।
অনুষ্ঠানে 'প্রধান বক্তা' ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের বিদায়ী আহবায়ক এডভোকেট প্রনব কুমার দাস উত্তম।
এতে বিশেষ অতিথি ছিলেন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি ট্রাস্টিবোর্ডের সভাপতি অরূপ রায়, বীর মুক্তিযোদ্ধা জেলা বিশ্ব হিন্দু পরিষদের নেতা কাঞ্চন পাল, বীর মুক্তিযোদ্ধা হরিপদ বণিক,
নবীনগরের কথার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা, শারদীয়া নবপত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রসন্ন দাস।
এডভোকেট জয়লাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী গায়ত্রী রায়, শিবানী পাল, সমরজিৎ সাহা, স্বরূপ বণিক, সংকেত শীল, অংকুর শিশু কিশোর সংগঠনের সভাপতি আনিছুল হক রিপন প্রমুখ।
বক্তারা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে এ ধরণের শারদ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত রাখার জোর দাবী জানান।পাশাপাশি বক্তারা এ বছর সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব সারাদেশে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
(জিডি/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)
পাঠকের মতামত:
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
- ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








