নবীনগর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : 'সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সবুজ শ্যামল সমৃদ্ধ নবীনগর চাই' - এমন একটি সময়োপযোগি সাহসী শ্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে যাত্রা শুরু করে 'নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামের এই সংগঠনটি।
আত্মপ্রকাশের পর থেকে প্রতি বছর নবীনগরকে নিয়ে নানা ধরণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে ইতিমধ্যেই বিভিন্ন মহলের নজর কাড়তে সক্ষম হয় 'নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামের এ আলোচিত সংগঠনটি।
কিন্তু কোভিট-১৯ এর কারণে মাঝখানে তিন বছর কার্যক্রম থেকে বিরত থাকার পর গতকাল শুক্রবার আবারও নান্দনিক এক আয়োজনে মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করে আবারও কার্যক্রম শুরু করে সংগঠনটি।
গতকাল শনিবার বিকেলে ঢাকার বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান সেমিনার মিলনায়তনে অনুষ্ঠিত হয় মেধা বৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান।
নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত অতিথি (মূখ্য আলোচক) ছিলেন নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক, দেশের বরেণ্য বুদ্ধিজীবী, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী।
অনুষ্ঠান মঞ্চে এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন এলজিইডির প্রাক্তন তত্বাবধায়ক প্রকৌশলী 'কর্মবীর' খ্যাত বিপুল চন্দ্র বণিক, প্রাক্তন অধ্যক্ষ, সংস্কৃতিজন অধ্যাপক ড. জাকিরুল হক বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ মুশফিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক সহকারী এটর্ণী জেনারেল অ্যাডভোকেট জাকারিয়া সরকার তছলিম, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের (সওজ) উপসচিব বইপ্রেমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বাংলা একাডেমির পরিচালক বিশিষ্ট আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নীপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, প্রাক্তন ছাত্রনেতা ইমামুল হক সরকার টিটু, ডাচ বাংলা ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা জামাল উদ্দিন ভূঁইয়া ও নবীনগরের জনপ্রিয় টকশো খ্যাত নিউজ পোর্টাল নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রথম আলোর জেনারেল ম্যানেজার অরূপ কুমার ঘোষ (মান্না), সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক বায়োজিদ ভূঁইয়া, নির্বাহী সদস্য-১ মো. মাহবুবুল হুদা, ক্লিন এন্ড গ্রীণ ফাউন্ডেশন ও গরীব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিএম কিবরিয়া, বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা তৌফিকুর রহমান প্রবাল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী তাহরিমা হক সুপ্তি প্রমুখ।
সংগঠনের অর্থ সম্পাদক সাইদুর রহমান পারভেজ ও সাংগঠনিক সম্পাদক মীর তারিকুল ইসলাম সজীবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, সাউথ ইস্ট ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা তোফাজ্জ্বল হোসেন মানিক।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত (গোল্ডেন) নবীনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৯১ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও মেধাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
পাশাপাশি নবীনগরের সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় উপজেলার বিভিন্ন অঞ্চলের ৮টি সংগঠনকে "বিশেষ সম্মাননা" স্মারক দেয়া হয়। এগুলো হলো গুঞ্জন পাঠাগার (সুহাতা), মোস্তফা ফাউন্ডেশন (নোয়াগ্রাম), ছাত্রবন্ধন পাঠাগার (নবীপুর), গরীব ফাউন্ডেশন (আলীয়াবাদ), গ্রাম পাঠ সংঘ ( জিপিএস) পাঠাগার (নবীনগর সদর), আলোর দিশারী (লহড়ি), মাদকমুক্ত নবীনগর চাই (নবীনগর) ও জিপিএস-২ গ্রামপাঠ সংঘ (বড়িকান্দি)।
অন্যদিকে নবীনগরে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় নবীনগরের ৮ জন ব্যক্তিকে "গুণীজন সম্মাননা" স্মারক প্রদান করা হয় এ অনুষ্ঠানে।
এঁরা হলেন প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক ড. জাকিরুল হক বাহার, শিশু সাহিত্যিক সরকার জাহানারা ফরিদ, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, লোক গবেষক ও আবৃত্তিশিল্পী জালাল উদ্দিন ভূঁইয়া (তিতাস বিপ্লব), বইমজুর হাবিবুর রহমান (স্বপন মিয়া), কবি মুজিবুর রহমান পথিক, কবি ও লেখক মীর তারিকুর রহমান সজীব ও সম্প্রতি বহুল আলোচিত ১৪ টি গ্রন্থের লেখক রাজমিস্ত্রি জমির হোসেন পারভেজ।
এছাড়াও সংগঠনের বিদায়ী সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক বায়োজিদ ভূইয়াকে সংগঠনের পক্ষ থেকে 'সম্মাননা স্মারক' প্রদান করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে এই প্রথমবারের মতো ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব, বাংলা একাডেমিতে কর্মরত মীর তারিকুল ইসলাম (তারিক সজীব) এর সম্পাদনায় 'ঠিকানা' নামে একটি স্মরনিকাও প্রকাশ করা হয়।
প্রায় সাড়ে তিনঘন্টা ধরে চলা হল ভর্তি দর্শকের উপস্থিতিতে নান্দনিক এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বক্তারা ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখার জন্য উদ্যক্তাদের প্রতি উদাত্ত আহবান জানান।
(জিডি/এসপি/নভেম্বর ০৫, ২০২৩)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








