নবীনগরের কনিকাড়ায় রাতভর ‘মলয়া’ গানের আসরে হাজারো দর্শক
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ 'সুরম্রাট' ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি, সঙ্গীতের 'পূণ্যভূমি' খ্যাত শিবপুর। সেই শিবপুরের কনিকাড়া গ্রামে গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার রাতভর হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল জমজমাট এক 'মলয়া' গানের আসর।
‘মলয়া'র স্রষ্টা এ উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক কবি, নবীনগরের সাতমোড়া গ্রামে জন্ম নেয়া মহর্ষি মনোমোহন দত্ত স্মরণে কনিকাড়া ফুটবল খেলার মাঠে 'মলয়া' গানের এই আকর্ষণীয় ও প্রাণবন্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
রাত ৯-টা থেকে ভোর রাত পর্যন্ত প্রায় আটঘন্টা ধরে চলা এই জমজমাট মলয়া গানের আসরে সঙ্গীত পরিবেশন করেন দেশের দুই প্রখ্যাত বাউল শিল্পী পাগল রফিক সরকার ও মুক্তা সরকার।
মহর্ষির প্রপৌত্র, সাতমোড়া আনন্দ আশ্রম কমিটির অন্যতম নীতি নির্ধারক, মলয়া গানের গবেষক ও বিশ্লেষক ডা. স্বরূপ রতন দত্ত দয়াল মণি এই সাড়া জাগানো গানের জলসার উদ্বোধন করেন।
এ সময় তাঁর পাশে মঞ্চে অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি মোশাররফ হোসেন সরকার, জেলা পরিষদের সদস্য (প্যানেল মেয়র), সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন, নবীনগর পৌরসভার কাউন্সিলর গণিচাঁন মকসুদ, নবীনগর বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ, সমবায় মার্কেটের সেক্রেটারী, সিটিভির সম্পাদক রবীন সাইফ, মহর্ষির ভক্ত ও দয়াময় নামের প্রচারক দেবাশীষ দাস সোহেলসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা মহর্ষি মনোমোহনের জীবন ও সাধনাসহ মহর্ষি রচিত 'মলয়া' গানের বিভিন্ন দিক নিয়ে সারগর্ভ আলোকপাত করেন। এরপরই শুরু হয় 'মলয়া' গানের প্রাণবন্ত আসর। পাল্টাপাল্টি এই জমজমাট গানের আসরে দেশের দুই বিশিষ্ট বাউল শিল্পীর কণ্ঠে মরমি সঙ্গীত খ্যাত 'মলয়া' গান শুনতে দূর দূরান্ত থেকে হাজারো মলয়া ভক্ত ও 'দয়াময়' অনুসারী ছাড়াও সাধারণ স্রোতারা যোগ দেন। ফলে অনুষ্ঠানস্থলে গানপ্রেমি সহস্রাধিক মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও আয়োজক, কনিকাড়া গ্রামের দুই মহর্ষি ভক্ত এ প্রেমিক, 'দয়াময়' নামের অনুসারী স্থানীয় সোহেল রানা ও শাহাবুদ্দিন জানান, 'সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই' এ মূলমন্ত্রের ধারক, অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক হলেন, এ উপমহাদেশের প্রখ্যাত মরমি সঙ্গীত 'মলয়া'র রচয়িতা সাতমোড়ার সাধক কবি মহর্ষি মনোমোহন। মূলত আমাদের এই গুরুর আদর্শ ও দর্শনকে ছড়িয়ে দিতেই আমরা তাঁর রচিত মহামূল্যবান বাণী সমৃদ্ধ মলয়া গান নিয়ে রাতভর এরকম একটি গানের জলসার আয়োজন করেছি। যা আগামিতেও আমরা অব্যাহত রাখবো।'
দেশের এরকম একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যেও মলয়া গানের এ জলসায় তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে আমন্ত্রিত অতিথিসহ যারা যোগ দিয়েছেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই দুই আয়োজক।
প্রায় আট ঘন্টা ধরে চলা জাঁকজমক পুরো এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সাবেক ছাত্রনেতা, কনিকাড়া গ্রামের সোহরাওয়ার্দী চৌধুরী সরু।
প্রসঙ্গত, মহর্ষি রচিত পাঁচ শতাধিক মলয়া গানে সুরারোপ করেছেন, মহর্ষির অন্যতম ভাবশিষ্য, বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর বড় ভাই ও তাঁর সঙ্গীতগুরু বংশীবাদক ফকিরতাপস আফতাব উদ্দিন খাঁ।
(জিডি/এসপি/নভেম্বর ০৮, ২০২৩)
পাঠকের মতামত:
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
- ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








