বাংলাদেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নজরুলের গান বিকৃতকারী এ আর রেহমানের বিচার দাবি হৈমন্তী শুক্লার
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : 'কারার ঐ লৌহ কপাট' নজরুলের এ কালজয়ী গানটির সুর বিকৃতি করার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের প্রবাদ প্রতীম কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা অস্কার বিজয়ী খ্যাতনামা সুরকার এ আর রেহমানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) রাতে (রাত ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে ভার্চুয়ালি প্রচারিত নিউজ পোর্টাল নবীনগরের কথার ২৪৮তম পর্বে 'অতিথি আলোচক' হিসেবে যুক্ত হয়ে তিনি এ দাবি জানান।
হৈমন্তী শুক্লা তাঁর এ জোরালো দাবিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে পৌঁছে দেয়ার জন্যও নবীনগরের কথার আয়োজকদের প্রতি অনুরোধ জানান।
এ আর রেহমানের কঠোর শাস্তি দাবি করে হৈমন্তী শুক্লা বলেন, বাংলাদেশ ভারতসহ সারা বিশ্বের বাংলা গানের স্রোতারা এর বিরুদ্ধে জেগে ওঠুন, রাস্তায় নামুন, জোরালোভাবে প্রতিবাদ করুন। এর বিচার না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন থেকে সরে যাবেন না।
তিনি সুর বিকৃতির এ ঘটনাটিকে চরম 'অসভ্যতা' আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একদিন হয়তো শুনবো, কবি গুরুর 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গানটির সুরও পাল্টে দেয়ার চেষ্টা হবে। কারণ ইতিমধ্যে রবী ঠাকুরের 'পাগলা হাওয়ার বাদল দিনে' ও 'বন্দে মাতরম' এর সুরকেও পাল্টানোর চেষ্টা হয়েছে।
তিনি এসব ঘৃণ্য অসভ্যতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাইকে রাস্তায় নেমে জোর প্রতিবাদ জানানোর উদাত্ত আহবান জানান।
নিউজ পোর্টাল নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় প্রচারিত ওই ভার্চুয়াল টকশোতে আরও অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত দেশের বরেণ্য নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী, লেখক ও বিশ্লেষক ড. আরশাদ হোসেন, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বিজন মিস্ত্রী ও নজরুল ভক্ত জিয়াউল হক তুহিন।
প্রসঙ্গত, বলিউড পরিচালক রাজা কৃষ্ণ মেননের 'পিপ্পা' ছবিতে অস্কার বিজয়ী প্রখ্যাত সুরকার এ আর রেহমান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনা ও জাগরণীমূলক কালজয়ী গান 'কারার ঐ লৌহ কপাট' গানটির প্রকৃত সুরকে পাল্টে বিকৃত সুরে উপস্থাপন করেন। এরপরই বাংলাদেশ ভারত সহ গোটা বিশ্বে বসবাসরত বাংলা গানের কণ্ঠশিল্পী, স্রোতা, দর্শকেরা এ আর রেহমানের কঠোর বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন।
(জিডিএ/এএস/নভেম্বর ১২, ২০২৩)
পাঠকের মতামত:
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
- ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








