বাকপ্রতিবন্ধী জিমকে বাবা মায়ের হাতে তুলে দিলেন জেলা প্রশাসক
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে ঠিকানাবিহীন অবস্থায় শেল্টার হোমে থাকা সেই তিন নারীর মধ্যে বাকপ্রতিবন্ধী জিমকে (২৩) বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। জিম পাবনার ঈশ্বরদী উপজেলার চর ঘড়ঘড়ি গ্রামের বাবু পরামানিকের মেয়ে। অনলাইন ও পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর তার ছবি দেখে পরিবারের সদস্য জিমকে শনাক্ত করেন। আজ রবিবার সকালে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জিমকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করেন।
জিমসহ তিন ‘ঠিকানাবিহীন’ নারীকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে নজরে আসে পাবনার দীপ্ত টিভির প্রতিনিধি শামসুল আলমের। তিনি জিমের মায়ের ফুফাতো ভাই। তিনি ওই তিন নারীর ছবি দেখে জিমকে শনাক্ত করেন। এরপর শামসুল আলম জিমের বাবা বাবু পরামানিক ও মা তহমিনাকে নিয়ে শনিবার সন্ধ্যায় যশোরে আসেন। রোববার সকালে যশোরের কালেক্টরেট কার্যালয়ে জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জিমকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জিমের বাবা বাবু পরামানিক ও মা তহমিনা জানান, প্রায় দেড় মাস আগে সন্ধ্যার দিকে প্রতিবেশী চাচার বাড়িতে টিভি দেখতে গিয়ে জিম নিখোঁজ হয়। এরপর এলাকায় অনেক খোঁজাখুঁজি করেছেন। ওঝা, কবিরাজ বাড়ি গিয়েছেন। কিন্তু কোনো সন্ধান পাননি। দেড় মাস পর মেয়েকে ফিরে পেয়ে তারা খুবই খুশি।
জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের প্রোগ্রাম অফিসার রিফাত রহমান রাখী জানান, গত ২৩ সেপ্টেম্বর’২৩ ভবঘুরে অবস্থায় বাকপ্রতিবন্ধী তরুণী জিমকে বেনাপোল থানা পুলিশ উদ্ধার করে। ওইদিনই পুলিশের কাছ থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার তাকে গ্রহণ করে যশোরে ঢাকা আহছানিয়া মিশনের শেল্টার হোমে রাখে। এরপর পারিবারিক একত্রীকরণের জন্য স্বজনদের সন্ধান করেন। কিন্তু ঠিকানা উদ্ধার না হওয়ায় তারা বিষয়টি জেলা প্রশাসনকে জানান।
জাস্টিস অ্যান্ড কেয়ারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ জিম’র ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। জেলা প্রশাসক বরবার প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ও ইশারা ভাষার মাধ্যমে আধো-আধো বোলে ২৩ বছরের বাকপ্রতিবন্ধী তরুণী জানিয়েছেন, তার নাম মীম অথবা জীম। তিনি অবিবাহিত। তারা চার ভাইবোন। তিনি বড়। বাবার নাম বাবু ও মায়ের নাম রুবিনা। কিন্তু ঠিকানা জানাতে পারেননি।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ জানান, জাস্টিস অ্যান্ড কেয়ার জিমের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই যশোর অফিসেরও সহযোগিতা গ্রহণ করা হয়। কিন্তু পরিচয় উদ্ঘাটন কিম্বা স্বজনদের সন্ধান না পাওয়ায় তাকে গাজীপুরে সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণের সুপারিশ করা হয়। এরই মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি জিমের স্বজনদের নজরে আসে। এরপর তারা তার (মুনা আফরিণ) সাথে যোগযোগ করেন। বিষয়টি তিনি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে জানান। জিমের বাবা মা যশোরে আসলে রোববার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জিমকে তাদের কাছে হস্তান্তর করেন। একইসাথে উপহারসামগ্রী দিয়ে যাতায়াতের ব্যয়ভার বহন করেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, পরিচয় উদঘাটন না হওয়ায় জিমসহ তিন নারীকে সরকারি শেল্টার হোমে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে সংবাদ প্রকাশের পর জিমের বাবা মা তাকে শনাক্ত করেন এবং যোগাযোগ করেন। এরপর জিমকে বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের চেয়ে ভাল আশ্রয়স্থল আর কোথাও হতে পারে না। জিমকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে খুব ভাল লাগছে। শেল্টার হোমে পরিচয়হীন আরও দু’জন প্রতিবন্ধী নারী রয়েছে। পরিচয় উদ্ঘাটন বা স্বজনদের সন্ধান পাওয়া গেলে তাদেরকেও পরিবারে হস্তান্তর করা হবে।
(এসএ/এসপি/নভেম্বর ১২, ২০২৩)
পাঠকের মতামত:
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৬ মার্চ ২০২৬
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








