যশোরে কলেজ শিক্ষককে পিটিয়ে জবাই করতে অফিসে নিলো পরিবহন শ্রমিকরা
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ আহত হয়। তাকে উদ্ধারের পর বাস ও আহতের ছবি তোলায় এক কলেজ শিক্ষককে বেদম পিটিয়ে জখম করেছে বাস শ্রমিকরা। পিটিয়ে তাকে টানতে টানতে শ্রমিক ইউনিয়নের অফিসে নিয়ে যায়। এ সময় ঔই কলেজ শিক্ষককে জবাই করা হবে বলে টানা হেঁচড়া চলে। তার পকেটে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মাজিদ (৪৩) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন আবদুল মাজিদ বলেন, শনিবার সকালে চৌগাছা শহরের বিশ্বজিৎ স্যানিটারিতে মালামাল কিনতে যান। এসময় পাশেই হাসিব ইলেকট্রনিক্সের সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন (যশোর-ব ১১-০২০৫) নম্বরের বাসের ধাক্কায় একজন বৃদ্ধ পড়ে গেছেন। বাসের চাকা তার এক পায়ের উপর চাপা রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ওই বৃদ্ধকে ভ্যানে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। এসময় তিনি ওই বৃদ্ধের দুটি ও বাসের একটি ছবি তোলেন। কিছুক্ষণ পর সেখান থেকে চলে আসেন বিশ্বজিৎ স্যানিটারিতে। সেখানে অবস্থানকালে বাসপরিবহন শ্রমিক সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করেন। সেসময় তাকে বেদম মারপিট করা হয়।
একপর্যায়ে তাকে ভ্যানে করে বাস মালিক সমিতির অফিসে নেয়া হয়। সেখানে নিয়েও মারপিট করা হয়। একপর্যায়ে আলমগীর নামে এক ব্যক্তি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তার পকেটে থাকায় নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। আবদুল মাজিদকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আবদুল মাজিদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেছি। কাল আমাদের সভা আছে। সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, শিক্ষককে মারপিটের বিষয়টি অবহিত নই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
(এসএ/এসপি/নভেম্বর ১৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








