নড়াইল-২ আসনে এমপি প্রার্থী ১৮ জন, এলাকায় জল্পনা-কল্পনা
রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইল -২ আসনে ( নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৮ জন। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সর্বোচ্চ সংখ্যক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করায় জেলা জুড়ে সরব আলোচনার সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষার পালা, কে হচ্ছেন নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের কান্ডারী। এ নিয়ে নড়াইল- ২ আসনের নির্বাচনী এলাকায় চলছে ব্যাপক জল্পনা-কল্পনা তথা আলাপ-আলোচনা।
নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন।
গত সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের ১৮ জন প্রার্থী। এই আসনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী হওয়ায় দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।
সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত এই আসনে যে ১৮ জন প্রার্থী হয়েছেন তারা হলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আ'লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা, নড়াইল জেলা আ'লীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, জেলা আ'লীগের সহ-সভাপতি এ্যাড. সৈয়দ আইয়ুব আলী, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লে. কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাসার ডলার, নড়াইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, বিশিষ্ট সাংবাদিক লায়ন নুর ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস এম তরিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান তাপস, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাজরা, আওয়ামী লীগ নেতা কাজী জাহিদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মো: জসিম উদ্দিন কনক, আওয়ামী লীগ নেতা মো: মনির হোসেন, মুন্সী নজরুল ইসলাম, নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামামানের মেয়ে শামীমা সুলতানা ও বর্ষিয়ান আইনজীবী রেজানুর রহমানের মেয়ে ফারহানা রেজা।
মনোনয়ন প্রত্যাশী এসব নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সকলেই কাজ করবেন বলে এসব নেতৃবৃন্দ আলাপকালে জানিয়েছেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোস।
নড়াইল-২আসনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, ' যারা দলীয় মনোনয়নের বিষয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের অধিকাংশই নড়াইল জেলার রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। এসব নেতারা কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও থাকতে পারে। দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ড নড়াইল-২ আসনে যাকে মনোনয়ন দিবেন, দলের নেতা-কর্মী ও সমর্থকরা সেই প্রার্থীর পক্ষে কাজ করবেন।
(আরএম/এসপি/নভেম্বর ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
- ‘মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে’
- ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়’
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
১৪ সেপ্টেম্বর ২০২৬

-1.gif)