কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে নাজমুল হাসান পাপনের সাথে নেই কোন প্রতিদ্বন্দ্বী
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পুত্র বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সাথে নেই কোন প্রতিদ্বন্দ্বী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শেষ হয়েছে।
জানা যায়, সংসদীয় আসনের একেকটি আসনের জন্য ফরম বিক্রি হয়েছে ১১টিরও বেশি। তবে ব্যতিক্রম রয়েছে কয়েকটি আসন, যেখানে মনোনয়ন ফরম বিক্রিই হয়েছে একটি করে। এর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন।
কিশোরগঞ্জ-৬ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। ভৈরব- কুলিয়ারচর আসনে আর কোনো প্রার্থী নৌকার মনোনয়নের প্রত্যাশায় ফরম সংগ্রহ করেননি।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) সংসদীয় আসনে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি মো. জিলুর রহমান ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর পরর্বতী উপ-নির্বাচনে এ আসনে তার একমাত্র ছেলে আলহাজ্ব নাজমুল হাসান পাপন বিজয় হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই এলাকায় ব্যাপক উন্নয়নের প্রধান রূপকারই হচ্ছেন প্রয়াত জিল্লুর রহমান ও তার ছেলে বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার স্বাস্থ্য সুরক্ষাসহ আধুনিক চিকিৎসা সেবার ব্যাপক মান ও প্রসার ঘটেছে। এক সময়ের উন্নয়ন বঞ্চিত ভৈরব ও কুলিয়ারচর আধুনিক শহরে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জাতীয় পার্টি একবার বিএনপি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু জানান, ভৈরব-কুলিয়ারচর নৌকার ঘাঁটি। এই আসন থেকে টানা ছয়বার প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ষষ্ঠ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের ১৯তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তারই সুযোগ্য সন্তান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বিগত ১৫ বছর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। ভৈরব-কুলিয়ারচরবাসীর একমাত্র আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফর্ম কিনে জমা দিয়েছেন। উনার সাথে এই আসনে দলীয় মনোনয়ন যুদ্ধে কোন প্রতিদ্ব›দ্বী নেই। আসন্ন সংসদ নির্বাচনে ভোটাররা বিপুল ভোটে নৌকা মার্কায় এই আসন থেকে বিজয়ী করবেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া জানান, ভৈরব-কুলিয়ারচবাসী প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পরিবারের প্রতি ভালোবাসা ও আস্থা রয়েছে যার ফলে রাষ্ট্রপতির পুত্র পাপনের বিরুদ্ধে দলীয় মনোনয়ন যুদ্ধে কোন প্রতিদ্ব›দ্বী নেই। এই আসনটিতে শুধুমাত্র একজনই দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম কিনে জমা দিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি প্রত্যাশা করছেন।
(এসএস/এএস/নভেম্বর ২৪, ২০২৩)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
১৭ এপ্রিল ২০২৬
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
-1.gif)








