লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
শিমুল সাহা, লক্ষ্মীপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকেল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনে মধ্যে দুটি বাদে ২৯৮ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। লক্ষ্মীপুর জেলার চারটি আসনের মধ্যে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে নৌকার মাঝি হলেন বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর -২ রায়পুর ও সদরের আংশিক আসনে বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর -৩ সদর আসনে বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর -৪ রামগতি ও কমল নগর আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সংরক্ষিত আসনের সাংসদ ফরিদুর নাহার লাইলী।
দলীয় সূত্র জানায়, লক্ষ্মীপুরের চারটি আসনে ৩৩ জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এদের মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে ১০ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এমএ মমিন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহীদ উল্যাহ, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ ও সাবেক ছাত্রলীগ নেতা ব্যারিস্টার তৌহিদুল ইসলাম বাহার।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে ছয়জন আওয়ামী লীগের মনোয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, ‘আমরা ক’জন মুজিব সেনা’র প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এহসানুল কবীর জগলুল, কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য নেওয়াজ শরীফ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে ১০ জন আওয়ামী লীগের মনোয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের এমএ সাত্তার, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এমএ হাসেম, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য খোকন চন্দ্র পাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল হুদা পাটওয়ারী, প্রয়াত সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের স্ত্রী ফেরদৌসী কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শওকত হায়াত, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনুল আহমেদ তানভীর।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকে সাতজন আওয়ামী লীগের মনোয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন- আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, ঢাকা উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসবীরুল হক অনু, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য আব্দুজ্জাহের সাজু ও আওয়ামী লীগ নেতা শরীফ উদ্দিন। এর মধ্যে ফরিদুন্নাহার লাইলী আসনটির সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য।
(এসএএস/এএস/নভেম্বর ২৬, ২০২৩)
পাঠকের মতামত:
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রুটে বহাল রাখার দাবি
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২
- পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
- ‘বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ’
- ‘জামায়াত-শিবির কৌশলে আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে’
- রমজানে নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে ঋণসুবিধা
- বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, বাড়লো বয়স
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
- কুমিল্লায় মুক্তিবাহিনী কামালপুর পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু
- গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মেম্বারসহ চার জনের জেল জরিমানা
- গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- বরগুনা জেলার তালতলী থানার তদন্ত ওসি রফিকুলের সাত বছর সশ্রম কারদণ্ড
- সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
- পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী পাংশায় গ্রেপ্তার
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রুটে বহাল রাখার দাবি
১১ নভেম্বর ২০২৬
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রুটে বহাল রাখার দাবি
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২
- পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
-1.gif)








