কিশোরগঞ্জে বর্তমান চার এমপির বাইরে নতুন দুই মুখ
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড রোববার জেলার ৬টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। এদের মধ্যে চারজন আছেন বর্তমান এমপি। একজন বর্তমান এমপিকে বাদ দিয়ে নতুন একজনকে প্রার্থী করা হয়েছে। আর নিজেদের দখলের বাইরে থাকা একটি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বর্তমান এমপি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর লিপিকে এবারও প্রার্থী করা হয়েছে। তবে এই আসনে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি জোটগত মনোনয়ন দাবি করেছেন। এছাড়া জাকিয়া নূর লিপির বড়ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামও ২২ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আবার তাঁর ছেলে সৈয়দ নাফিজ নজরুল রাইয়ানও ২৩ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বর্তমানে এমপি আছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তাঁকে বাদ দিয়ে এবার মনোনয়ন দেয়া হয়েছে সাবেক অতিরিক্ত ডিআইজি বঙ্গবন্ধু হত্যা মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে। এই আসনে বিএনপির সাবেক দুইবারের এমপি মেজর (অব.) আখতারুজ্জামানও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বর্তমানে এমপি আছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। একাদশ সংসদ নির্বাচনে এই আসনে প্রথমে মনোনয়ন দেয়া হয়েছিল করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান আওলাদকে। পরবর্তীতে সমঝোতার স্বার্থে আওলাদকে প্রত্যাহার করিয়ে আসনটি মুজিবুল হক চুন্নুকে ছেড়ে দেয়া হয়েছিল। এবারও আওলাদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র বর্তমান এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিককে আবারও মনোনয়ন দেয়া হয়েছে।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বর্তমান এমপি আফজাল হোসেনকেই আবারও মনোনয়ন দেয়া হয়েছে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে বর্তমান এমপি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেই আবারও মনোনয়ন দেয়া হয়েছে।
এতদিন অনেক আসনেই অর্ধডজন বা তারও বেশি সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়িয়েছেন। জনসংযোগের নামে বড় বড় সভা-সমাবেশ করেছেন। পুরো নির্বাচনী এলাকায় প্রচুর বিলবোর্ড, প্লাকার্ড আর ফেস্টুন ঝুলিয়েছেন। দেয়ালে দেয়ালে সাঁটিয়েছেন পোস্টার আর স্টিকার। এখন পুরো নির্বাচনী এলাকায় এক ধরনের থমকে যাওয়া পরিবেশ বিরাজ করছে। তবে কিশোরগঞ্জসহ সারা দেশেই এখন আলোচনার ঝড় তুলছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির সাবে দুইবারের এমপি মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। ফলে জেলাবাসীর দৃষ্টি এখন কিশোরগঞ্জ-২ আসনের দিকে।
আবার কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী নাসিরুল ইসলাম আওলাদের ভাগ্য নিয়েও জনমকে কৌতুহল রয়েছে। এবারও কি তাঁকে শেষ পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার স্বার্থে সরে দাঁড়াতে হয় কি না, সে বিষয়টিই কৌতুলহের কেন্দ্রে।
কিশোরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা সাফায়েতুল ইসলাম বলেছেন, দলীয় মনোনয়ন ঘোষণার পর তিনি এলাকার বিভিন্ন মহল থেকে ক্রমাগত ফোন পাচ্ছেন। সবাই চান তিনি যেন নির্বাচন করেন, একজন শক্ত মানুষ দরকার। তিনি ৩০ নভেম্বরের আগেই কিশোরগঞ্জে এসে সবার সঙ্গে পরামর্শ করে একটি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী আব্দুল কাহার আকন্দ বলেছেন, ‘এই আসনে আরও বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি সবার কাছেই যাব। সবার সহযোগিতা চাইবো। আশা করি সবাই দলের জন্য কাজ করবেন এবং এই আসনে আমি জয়লাভ করবো।’ বর্তমান এমপি নূর মোহাম্মদের প্রতিক্রিয়া জানার জন্য তাঁকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী নাসিরুল ইসলাম আওলাদ বলছেন, এবার জাতীয় পার্টির সঙ্গে কোন সমঝোতা হবে না। নেত্রী বলে দিয়েছেন, এবার প্রতিযোগিতা হবে। ৫০ ভাগের বেশি ভোট কেন্দ্রে আনতে হবে। কাজেই এবার আলাদা আলাদা নির্বাচন হবে।
(এসএস/এসপি/নভেম্বর ২৭, ২০২৩)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








