বক্তাবলী পরগণা গণহত্যা দিবসে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : ভয়াল ২৯ নভেম্বর বক্তাবলী পরগণা গণহত্যা দিবসে বক্তাবলী পরগণার যুব সমাজের উদ্যোগে ১৩৯ জনের অধিক শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৯ নভেম্বর (বুধবার) বিকেল ৩ টায় নারায়নগঞ্জের আলিরটেকের ডিক্রিরচর ফেরিঘাট সংলগ্ন মাঠে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলিরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো শাহীন রাজুর সভাপতিত্বে ও বিপি নিউজের পরিচালক আরিফুর রহমানের তত্ত্বাবধানে এবং বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুবের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়নগঞ্জ-৫ আসনের বার বার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান।
এসময় পারভীন ওসমান বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ আমরা কখনোই ভুলতে পারবোনা। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালায় এই পরগণাত। তারা ২২ টি গ্রাম পুড়িয়ে দেয়, হত্যা করে ১৩৯ জন নিরীহ মানুষকে। যার মধ্যে ছিলো ছাত্র,শিক্ষক,কৃষক,শ্রমজীবী,নারী ও শিশু। আমি চাই এই ১৩৯ জন শহীদ ও শহীদের পরিবার তাদের প্রাপ্য সম্মানটুকু যেন পায়।
এসময় তিনি আজমেরী ওসমানের জন্য দোয়া চেয়ে বলেন, আপনারা জানেন বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আমার ছেলে আজমেরী প্রতিদিন শহরে শান্তির মিছিল করছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন বাবার আদর্শ নিয়ে সাধারণ মানুষের পাশে সবসময় থাকতে পারে।
উক্ত অনুষ্ঠানে বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ আল মামুন,ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেন শাহ,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ভাওয়াল রিপন,আলিরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আলিনুর মোল্লা, আলীরটেক ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, আলীরটেক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মো:মোক্তার হোসেন, পূর্ব চরগরকুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজির হোসেন, শহীদ পরিবারের সদস্য দেলোয়ার হোসেন মাস্টার,বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আলী আকবর,বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরী,আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিল্পব সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
(এমএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)
পাঠকের মতামত:
- জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








