লক্ষ্মীপুরে ৪৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯ জন। এদের মধ্যে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০ নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ, তৃণমূল বিএনপির এমএ আউয়াল, তরিকত ফেডারেশনের মো. শাহজালাল, ইসলামি ঐক্য ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী, এনপিপির মোশাররফ হোসেন এবং স্বতন্ত্র হিসেবে কেন্দ্রীয় যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন ও আরও দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ ৯ জন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় পার্টির মো. বোরহান উদ্দিন, জাসদের আমির হোসে, মুক্তিজোট থেকে মোঃ ইমাম হোসেন (সুমন), এবং ইসলামি ফ্রন্ট, তৃণমূল বিএনপি, সুপ্রিম পার্টি, কংগ্রেস, কল্যাণ পার্টির একজন করে ও স্বতন্ত্র তিন প্রার্থীসহ ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর একজন সাবেক ছাত্রলীগ নেতা এ এফএফএম জসীম উদ্দিন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দেন গোলাম ফারুক পিংকু, জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ নেতা এমএ সাত্তার, এমএ হাশেম ও বেলায়েত হোসেন বেলাল এবং ন্যাশনাল পিপলস পার্টি, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টির একজন করে মনোনয়নপত্র জমা দেন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। এদের মধ্যে স্বতন্ত্র ৫ জন। মনোনয়নপত্র জমা দেন নৌকা প্রতীকের ফরিদুন্নাহার লাইলী, বিকল্পধারার মেজর (অব.) আবদুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, জাসদের একজন ও সুপ্রিম পার্টির একজন প্রার্থী।
(এসএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
- দুদকের ব্রিফিং নিয়ে আসিফের রিট, আদেশ ১১ নভেম্বর
- ‘বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে’
- ‘কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ’
- পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে তিন পক্ষের আস্থা
- মুক্তিবাহিনী চট্টগ্রামে পাকসেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
- পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান
- সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
- পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
- বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
- বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার
- সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল
- গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
- সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিম
- গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- এক সমাজসেবীর কর্মকথা
- নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
- আবারো বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান
- শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- রসাটমের উদ্যোগে ১০ নভেম্বর ‘গ্লোবাল এটমিক কুইজ’
- বারো রকম বারো ছড়া
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- হারাধনের দশটি ছেলে
- লক্ষ্মীপুরে ৪৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে তিন পক্ষের আস্থা
- হারানো বিজ্ঞপ্তি
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
-1.gif)








