নোয়াখালীর ৬টি আসনে ৫৮ মনোনয়নপত্র জমা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এসব মনোনয়ন দাখিল করা হয়। ৫৫ মনোনয়নপত্রের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৬, জাতীয় পার্টি ৫, জাসদ ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৫, জাকের পার্টি ৪, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩, গণফ্রন্ট ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১, তরিকত ফেডারেশন ১, বাংলাদেশ কংগ্রেস ১, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ১, কল্যা পার্টি ১, বাংলাদেশ সাম্যবাদী দল ১, বিকল্পধারা বাংলাদেশ ১, গণতন্ত্রী পার্টি ১, এনপিপি ১ এবং স্বতন্ত্র হিসেবে ১৭ জন মনোনয়নপত্র জমা দেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষদিন পর্যন্ত বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৫৫ জন তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। এবার তাদের দাখিল করা মনোনয়ন ফরমগুলো যাচাই-বাছাই করা হবে। এখন পর্যন্ত জেলার ৬টি আসনেই নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে।
নোয়াখালী-১: এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, গণফ্রন্টের মো. খোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হারুন অর রশিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ শাহ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মমিনুল ইসলাম, তরিকত ফেডারেশনের এ কে এম সেলিম ভূঁইয়া, জাকের পার্টির মোঃ মোশারফ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের আবু নাছর ওয়াহেদ ফারুক।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন- প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাইদ মোঃ তুষার ও খন্দকার আর আমিন।
নোয়াখালী-২: এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নাইমুল আহসান, জাকের পার্টির এ টি এম হোসেন হায়দার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুক্তিজোটের রবিউল হোসাইন, জাতীয় পার্টির তালেবুজ্জামান, কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া মাণিক , আবু জাফর টিপু, এস এম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন বাবর, আবদুস সাত্তার।
নোয়াখালী-৩: এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ, বাংলাদেশ সাম্যবাদী দলের মহিউদ্দিন, জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ, জাকের পার্টির মুহাম্মদ বাহার উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জয়নাল আবদীন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ সুমন আল হোসাইন ভূঁইয়া।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন- সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদের ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, জেনারেল আকবরের ছোট ভাই ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল , নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ, আবুল কাশেম ও মো. মনিরুল ইসলাম।
নোয়াখালী-৪: এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও লক্ষ্মীপুরে রামগতি - কমল নগর মোড়ে আসনের বর্তমান সংসদ সদস্য মেজর (অব) আবদুল মন্নান, জাকের পার্টির মোঃ সোহরাব উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এস এম রহিম উল্যাহ, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, গণতন্ত্রী পার্টির সারওয়ার ই দীন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল আলীম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন- আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শিহাব উদ্দিন শাহিন।
নোয়াখালী-৫: এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা, জাতীয় পার্টির ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মোহাম্মদ মকছেদুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
নোয়াখালী-৬: এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জাতীয় পার্টির মুশফিকুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো।। মোজাম্মেল হক, এনপিপির তারিকুল ইসলাম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলীর স্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও মো. আমীরুল ইসলাম।
(এস/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








