‘সবাই মিটিং মিছিল করলো, শোকজ খাইলাম আমি আর সাকিব’
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মনোনয়ন জমা দেয়ার সময় সারা দেশেই কিন্তু মিটিং মিছিল হইছে। শোকজ খাওয়ার সময় আমি আর সাকিব আল হাসান খেলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সারা দেশেই এগুলো হয়েছে, কিন্তু আমাদের মতো কিছু মানুষকে শোকজ দেওয়া হয়েছে।
আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগের ব্যাখ্যা জমা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর আদালতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগের ব্যাখ্যা জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেন নিক্সন চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ও আইনজীবী।
আদালত থেকে বের হয়ে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, আচরণবিধি লঙ্ঘনের যে শোকজটা আসছে, আসলে আমাদের লোকসংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা জনপ্রতিনিধি, আমরা কাউকে তো দাওয়াত দেইনি। আমরা মনোনয়ন জমা দিব, কোথা থেকে আসছে, কীভাবে আসছে, আসলে এটা আটকে রাখাও সম্ভব না। আমরাতো ইচ্ছা করে এটা করিনি। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি, আমার সঙ্গে পাঁচ জনের বেশি লোক ছিল না। অনেকেই জমা দিতে এসেছে, কার লোক কোথা থেকে এসেছে সেটা তো আমরা বলতে পারব না।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করবো। মনোনয়ন জমা দেওয়ার সময় সারা দেশেই কিন্তু মিটিং মিছিল হইছে।
শোকজ খাওয়ার সময় আমি আর সাকিব আল হাসান খেলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সারা দেশেই এগুলো হয়েছে, কিন্তু আমাদের মতো কিছু মানুষকে শোকজ দেওয়া হয়েছে। তবে আমি মনে করি এটা দেওয়াতে ভালো হয়েছে। সবাই সাবধান হবে, পরবর্তীতে যাতে কেউ নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন না করে।
নিক্সন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাচ্ছেন। আমরাও আমাদের কর্মী সমর্থকদের বোঝাচ্ছি যে আপনারাও নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর করতে সহযোগিতা করেন। কেউ যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে, সেটাও বোঝাচ্ছি।
তিনি বলেন, এটাকে হাইলাইট করা হয়েছে। আমার এবং সাকিব আল হাসানকে নিয়ে মিডিয়ায় বেশি প্রচার করা হয়েছে। আপনাদের দায়িত্বের জায়গা থেকেই আপনারা নিউজ প্রচার করেছেন। সকলকেই নির্বাচনী বিধি মেনে চলা উচিত। আসলে আমাদের যে কর্মী সমর্থক তাদের আনন্দ উল্লাস কন্ট্রোল করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। একারণে মাঝে মধ্যে আচরণবিধি লঙ্ঘন হয়ে যায়। আমরা তাদের বোঝাচ্ছি নির্বাচনে যাতে তারা আচরণ বিধি লঙ্ঘন না করে।
নিক্সন চৌধুরী বলেন, শোকজ দেওয়া হয়েছে। আজ আদালতে হাজির হয়ে লিখিতভাবে তার জবাব দিয়েছি। জবাবে বলেছি আমরা আর এধরনের আচরণবিধি লঙ্ঘন করবো না। কর্মী সমর্থকদের কেও সতর্ক করা হয়েছে।
এর আগে, ২৯ নভেম্বর জেলা রিটার্নিং অফিসারের কাছে সংসদীয় আসন নং ২১৪ ফরিদপুর ৪-এ প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। কয়েকশো মাইক্রোবাস ও মোটরসাইকেলের বহর নিয়ে তিনি একটি ছাদখোলা গাড়িতে নির্বাচনী এলাকার বিভিন্নস্থান পরিদর্শন করেন।
এরপর ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে এসে পৌঁছান। তারপর হেঁটে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এতে সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮-এর বিধি ৮(ক) ৩৮ (খ)-এর বিধান এবং তৎসহ বিধি ১২-এর বিধান লঙ্ঘন করা হয়েছে বলে জানানো হয় ওই আদেশে।
এবিষয়ে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার ফরিদপুর ৪-এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি নির্বাচনী অনুসন্ধান কমিটির ফরিদপুর ৪-এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর কার্যালয়ে আসেন।
(ডিসি/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
২৫ মে ২০২৬
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
-1.gif)








