কালভার্টে সংযোগ সড়ক নেই, কবরস্থানে যাতায়াতে ৩ গ্রামের মানুষের দুর্ভোগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রাম। এ গ্রামের কবরস্থানে যাতায়াত করতে কাশিয়ানী-রাহুথড় খালের উপর নবনির্মিত একটি কালভার্ট পার হতে হয় । কালভার্টটি নির্মাণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। কালভার্টে সংযোগ সড়ক এখনো নির্মিত হয়নি ।
তাই কাশিয়ানী ইউনিয়নের পোনা, কাশিয়ানী ও পিঙ্গলিয়া গ্রামের ৩০ হাজার বাসিন্দাকে কবরস্থানে যাতায়াতে দুর্ভোগের শিকার হতে হয়। কিছুদিন আগে সাহেব আলী নামে এক ব্যক্তি মৃত্যু বরণ করেন। তার মরদেহ দাফন করার জন্য কবরস্থানে নেওয়া পথে মরদেহ বহনকারি খাট নিয়ে পড়ে যায় স্বজনেরা। ওই ঘটনায় আহত হয় ৮ জন। এছাড়া প্র্রায়ই কালভার্টে ওঠানামা করতে গ্রামীবাসী পড়ে গিয়ে ছোটখাট দুর্ঘটনার শিকার হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নিমার্ণ করার দাবি করেছেন এলাকাবাসী। কতৃর্পক্ষ জানিয়েছে সংযোগ সড়কের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
গোপালগেঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাশিয়ানী-রাহথড় সড়কের পাশ দিয়ে একটি খাল প্রবাহমান রয়েছে। খালটি দখল ও দূষনে অস্তিত্ব বিলীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ওই খালের উপর নতুন কালভার্ট নির্মাণ করা হয়েছে । ওই কালভার্ট পার হয়ে কিছুদূর যেতেই বাদিকে কবরস্থান ও ডান দিকে ঈদগা। ৩ গ্রামের মানুষের কবরস্থান ও ঈদগাহে যাওয়ার একটি মাত্র পথ এটি।
ওই কালভার্টে কোন সংযোগ সড়ক নেই। যে কারণে যাতায়াতের সময় কালভার্টে ওঠা নামা কষ্টসাধ্য । সেখানে মরদেহ বয়ে নিয়ে যাওয়া আরো দুষ্কর।
পেনা গ্রামের নজরুল ইসলাম বলেন, কাশিয়ানী-রাহুথড় খালের উপর একটি কালভার্ট আছে । কালর্ভাটে কোন সংযোগ সড়ক নেই। কেউ মারা গেলে লাশ নিয়ে কবরস্থানে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। লাশসহ বহনকারীরা পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। কালাভার্ট পার হয়ে যাতায়াতে অনেকেই কালভার্ট থেকে পড়ে ছোট-খাট দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এছাড়াও ঈদগাঁয়ে ঈদের নামাজ আদায় ও গ্রামবাসী নিত্য চলাচলে পোহাচ্ছেন ভোগান্ত। একটু বৃষ্টি হলেই কালভার্ট চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। তখন মানুষের দুর্ভোগের শেষ থাকে না। আমরা সংযোগ সড়ক নির্মোন করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের দাবি জানাচ্ছি।
পোনা গ্রামের মো. ফায়েকুজ্জামান বলেন, আগে নিজেদের তৈরি বাঁশ বা কাঠের সাঁকো দিয়ে খাল পার হয়ে গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় বা মরদেহ দাফন করতে কবরস্থানে যেতেন। কিন্তু কিছুদিন আগে বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে কবরস্থান ও ঈদগাহে যাতায়াতের ভোগান্তি লাগবে বক্স কার্লভাট নির্মাণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। কিন্তু কালভার্টে সংযোগ সড়ক নেই। তাই উল্টো ভোগান্তি বেড়েছে। একটু বৃষ্টি হলেই কালভার্টে উচু থেকে নিচে নামতে পারিনা। আমি কয়েকবার এখান থেকে পড়ে আহত হয়েছি। প্রায় এ ধরণের ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যে এলাকার প্রবীণরা বেশ কয়েকবার দুর্ঘটনা শিকার হয়েছেন। আমাদের ভোগান্তি লাগবে কার্লভাটটির সংযোগ সড়ক নির্মাণের অনুরোধ করছি।
গোপালগঞ্জ বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, কাশিয়ানী উপজেলার পেনা গ্রামের কবরস্থানের পাশের সংযোগ সড়ক নির্মাণের জন্য উর্ধতন কতৃর্পক্ষকে জানানো হয়। কর্তৃপক্ষের নির্দেশে এবিষয়ে টেন্ডার আহবান প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে টেন্ডার আ্হবান সম্পন্ন হবে। এরপর সংযোগ সড়ক আমরা নির্মাণ করে দিতে পারব।
(এমএস/এএস/ডিসেম্বর ০২, ২০২৩)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
২৪ অক্টোবর ২০২৬
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
-1.gif)








