তালায় জমি জবরদখলের চেষ্টা, ঘেরা কেটে ঘরবাড়ি ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমির চারিধারের ঘেরা ও বেড়া, বাড়ি ভাংচুরসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম করার ঘটনার জের না কাটতেই আবারো একই স্টাইলে প্রকাশ্য দিবালোকে একই জমির বেড়া ও ঘরবাড়ি ভাংচুর ও লুপাটের ঘটনা ঘটেছে। সশস্ত্র হামলাকারিরা এতটাই হিংস্র ছিল যে এলাকার মানুষজন দাঁড়িয়ে দেখলেও বাধা দিতে যেতে সাহস পায়নি। রবিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।
গোপালপুর জেলেপাড়ার শ্যামল বিশ্বাস জানান, ১৯৯৪ সালে রেজিষ্ট্রি কোবালা মূলে একই গ্রামের রামপদ দত্তের স্ত্রী সরস্বতী দত্তের কাছ থেকে ৭ শতক জমি কেনেন তার বাবা ভক্তলাল বিশ্বাস। বর্তমান মাপ জরিপে ওই জমি তার বাবার নামে রেকর্ড হয়েছে। বিক্রির পরও ওই জমি দখলে বাধা দিলে তাকেসহ বাবা, ভাই সত্যচরণ ও তাপস বিশ্বাসকে পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় থানায় মামলা না হলেও একটি সাধারণ ডায়েরী করা হয়। এরপরও বিক্রি করা জমি দখল করার জন্য রামপদ ও তার পরিবারের সদস্যরা ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। চলতি বছরের ১৬ জুন দুপুর দেড়টার দিকে রামপদ দত্ত, তার ছেলে মৃত্যুঞ্জয় দত্ত ,অজয় দত্তসহ কয়েকজন তাদের জমি ও বাড়ি দখল করতে এসে তাদের উপর হামলা চালায়। ঘেরা ও বেড়া ভাঙচুরের পর বাড়িতে লুটপাট চালানো হয়। ভাই সত্য ও তাপসকে প্রথমে তালা হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তিনি (শ্যামল) বাদি হয়ে ২৫ জুন আদালতে মামলা দায়ের করেন। যার তদন্তভার তালা থানার উপপরিদর্শক রাজীব এর উপর ন্যস্ত রয়েছে। সোমবার ধার্য দিনে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন রয়েছে। পেশাগত কারণে তার বাবা ভক্তলাল বিশ্বাস ও সত্যচরণ বিশ্বাস সাগরে মাছ ধরতে গেছেন। ঠিক এমনই এক সময়ে রবিবার সকাল নয়টার দিকে রামপদ দত্ত, তার ছেলে মৃত্যুঞ্জয় দত্ত, অজয় দত্ত, রামপদ দত্তের ভাইপো সঞ্জয় ও বিদ্যুৎসহ তাদের পরিবারের সদস্যরা হাতে দা, শাবল ও লোহার রড নিয়ে তাদের জমির ঘেরা ও বেড়া কাটতে শুরু করে। পরে তারা বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। বাধা দেওয়ায় তাকে মারটি করা হয়। ভিডিও করার সময় মোবাইল কেড়ে নেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিক পূর্বের মামলার তদন্তকারি কর্মকর্তাকে জানানো হলে তার কথা মত থানায় নতুন করে অভিযোগ দিলে সহকারি উপপরিদর্শক আনিসুর রহমান ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। তবে ঘেরা কাটা ও ভাঙচুরের ভিডিও চিত্র ফেইসবুকে ছেড়ে দেওয়ায় তাকে হুমকি দেন সহকারি উপপরিদর্শক আনিসুর রহমান।
শ্যামল বিশ্বাস আে রা জানান, সম্প্রতি তার অভিযোগের ভিত্তিতে বিরোধপূর্ণ ৪৫২ দাগের জমি নিয়ে তালা সহকারি কমিশনারের (ভ‚মি) নির্দেশে ইসলামকাটি ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা অসীম হালদার প্রতিবেদনে উল্লেখ করেন যে, উভয়পক্ষের শুনানীকালে রামপদ দত্ত জানান যে, ৪৫২ দাগে তার কোন জমি নেই। অথচ অলিখিতভাবে ওই জমি রামপদ দত্ত দখলের চেষ্টা করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে রামপদ দত্ত সাংবাদিকদের জানান, জমির দাবিদার হিসেবে জবরদখলে থাকা জমি তিনি ও তার পরিবারের সদস্যরা দখলমুক্ত করার চেষ্টা করেছেন। এ সময় শ্যামল বিশ্বাস তাকে তার স্ত্রী হত্যাকারি হিসেবে উল্লেখ করে গালি দিয়েছে।
তালা থানার সহকারি উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, শান্তি শৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে কোন প্রকার কাজ করতে নিষেধ করেছেন। ফেইসবুকে ভিডিও এর সাথে আপত্তিকর কিছু লিখে পোষ্ট করায় শ্যামলকে সতর্ক করেছেন তিনি।
শ্যামল বিশ্বাসের দায়েরকৃত সিআর-২২১/২৩ নং মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক রাজীব সরদার জানান, মামলার তদন্ত প্রতিদেবন এখনো প্রস্তুত হয়নি। তবে আজকের ঘেরা বেড়া কেটে ঘরবাড়ি ভাঙচুরের বিষয়টি শ্যামল তাকে মোবাইল ফোনে জানালে তাকে লিখিত অভিযোগ করতে বলা হয়।
(আরকে/এএস/ডিসেম্বর ০৫, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








