নবীনগরে অটো চালক খুনের ঘটনার রহস্য উদঘাটিত, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলায় অটোচালক আরাফাত হত্যাকান্ডের রহস্য অবশেষে উদঘাটিত হয়েছে। ঘটনার পাঁচদিনের মধ্যে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা আজ আদালতে ১৬৪ ধারায় খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নবীনগর থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নবীনগর সার্কেলের দায়িত্ব থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত উপজেলার রতনপুর গ্রামের মৃত মো. মেহের আলীর ছেলে মো. মাঈনুদ্দিন (২৭), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার মৃত মো. শুকুর আলীর ছেলে মো. ইছহাক (১৮)। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অটোরিক্সাটি অবৈধভাবে ক্রয় করার অপরাধে সোনারগাঁও থানার মৃত মো. আলীর ছেলে হোসেন মাহমুদ (৩৮)কেও গ্রেপ্তার করা হয়।
প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) জানান, গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ৯ টার দিকে বড়িকান্দি গনিশাহ্ মাজার থেকে দুইজন ছিনতাইকারী যাত্রীবেশে অটোচালক আরাফাতের অটোরিকশায় উঠে।
পরে যাত্রীবেশী ছিনতাইকারীরা আরাফাতকে রতনপুরের দিকে নিয়ে যায়। কিন্তু পথে রতনপুরের খাগাতুয়া জোড়া ব্রীজে অটোরিকশাটি উঠার পরই যাত্রীবেশী দুই ছিনতাইকারী চালক আরাফাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। পরে আরাফাতের অটো রিকশা ও মোবাইল ফোন নিয়ে ধৃত দুই ঘাতক (যাত্রী) পালিয়ে যায়।
ওই রাতেই পুলিশ খবর পেয়ে অটোচালক আরাফাতের মরদেহ উদ্ধার করে।
এডিশনাল এসপি আরও জানান, এ ঘটনায় নিহতের পিতা এন্তাজ মিয়া বাদি হয়ে নবীনগর থানায় মামলা করার পর পুলিশ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা থেকে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত উল্লেখিত ৩ জনকে গ্রেপ্তার করে। পরে ধৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তারা খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে।
এদিকে খুনীদের তথ্যমতে লুণ্ঠিত অটোরিক্সা, দুটি মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ধৃতদের বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে, ১৬৪ ধারায় খুনের সঙ্গে জড়িত থাকার কথা সবাই স্বীকার করে। পরে আদালতের নির্দেশে তিনজনকে জেল হাজতে পাঠানো হয়।'
প্রসঙ্গত, গত ০১ ডিসেম্বর 'যাত্রীবেশী দুর্বৃত্তদের হাতে অটোরিক্সা চালক খুন' শিরোনামে উত্তরাধিকার ৭১ নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।
(জিডিএ/এএস/ডিসেম্বর ০৬, ২০২৩)
পাঠকের মতামত:
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- বিজুলী আলোক
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- পাকাপাকি
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
২৪ নভেম্বর ২০২৬

-1.gif)