মাউশি’র ডিজিসহ বিবাদী ৩০ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিদ্যালয়ের ৪ জন কর্মচারী নিয়োগ করতে ১৬ প্রার্থীর কাছ থেকে ঘুষ গ্রহন করা হয়। তারপর পছন্দের ৪ প্রার্থীকে প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ ওঠে।
প্রতিকার পেতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি সহ ৩০ জনকে আসামী করে গোপালগঞ্জের আদালতে একটি মামলা দায়ের করেছেন চাকরি বঞ্চিত দু’প্রাথী। এরপর স্থানীয়দের উপস্থিতে এক সভায় প্রধান শিক্ষক ও সভাপতি ঘুষের টাকা ফেরত ও নিয়োগ বাতিলের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি ভঙ্গ করায় এলাকাবাসী বুধবার (৬ ডিসেম্বর) স্কুল মাঠে সমবেত হন। আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা না করলে প্রধান শিক্ষকের কক্ষে তালা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।
চাকুরী বঞ্চিত রনি বিশ্বাস ও সুদিপ্ত রায় বাদী হয়ে গোপালগঞ্জের বিজ্ঞ সহকারী জজ আদালতে গত ২২ নভেম্বর একটি মামলা করেন।
এ মামলায় স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ ও সভাপতি সুনীল কুমার বাড়ৈ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার সহ ৩০ জনকে বিবাদী করা হয়েছে। মামলায় মূল অভিযোগ আনা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। বাকী ২৮ বিবাদী নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এরপর গত ২৯ নভেম্বর শিক্ষা স্থানীয়দের উপস্থিতে বিদ্যালয়ের হল রুমে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগ বাতিল করে ১০ দিনের মধ্যে ঘুষের টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে একটি রেজুলেশনে উপস্থিত সবাই স্বাক্ষর করেন। প্রায় ২সপ্তাহ অতিবাহিত হলেও প্রধান শিক্ষক ও সভাপতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেন। স্থানীয়রা বুধবার (০৬ ডিসেম্বর) স্কুল মাঠে জড়ো হয়। তারা ৭২ ঘন্টার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা না করলে প্রধান শিক্ষকের কক্ষে তালা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।
মামলার বাদী রনি বিশ্বাস বলেন, আমি অফিস সহায়ক পদে চাকুরীর জন্য আবেদন করি। গত ১৬ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগে রাতে আমাকে চাকরি দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ ও সভাপতি সুনীল কুমার বাড়ৈ আমার কাছ থেকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। তারা আমাকে চাকরি দেয়নি। বেশি টাকা পেয়ে কিশোর বিশ্বাস চাকুরী দিয়েছে। এভাবে ৪ পদে আবেদনকারী ১৬ জনের কাছ থেকেই টাকা নিয়েছে। এখন তারা আমার টাকাও ফেরত দিচ্ছে না। আমি আমার টাকা ফেরতসহ এই নিয়োগ বাতিলের জন্য আদালতে মামলা করেছি।
অপর বাদী সুদিপ্ত রায় বলেন, আমি নৈশ প্রহরী পদে আবেদন করেছিলাম। প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগ দিতে আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা চান । আমি জমি বিক্রি করে ৬ লাখ টাকা দিয়েছি। তারা আমাকে চাকরি দেয়নি। এখন টাকাও দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।
স্কুলের ছাত্র অভিভাবক রনজিত মজুমদার ও কমল ওঝা বলেন, মামলার ভয়ে ও স্থানীয়দের চাপের মুখে প্রধান শিক্ষক এবং সভাপতি গত ২৯ নভেম্বরের সভা ডাকেন। সেখানে নিয়োগ বাতিল করে ১৬ প্রার্থীর ঘুষের টাকা ফেরত দিতে অঙ্গীকার করেন। তারা এটি নিয়ে টালবাহানা করছেন। অঙ্গীকার না মানলে আমরা স্থানীয়দের নিয়ে আন্দোলনে নামব।
অফিস সহায়ক পদে চাকুরী পাওয়া কিশোর বিশ্বাসের কাছে ঘুষ দেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হয়নি।
অভিযুক্ত প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ বলেন, কলাবাড়ি ইউনিয়নের অনেক ব্যক্তির সাথেই আমার টাকা পয়সার লেনদেন রয়েছে। কখন কে কোন কাজে আমাকে টাকা দিয়েছে তা আমি এই মুহুর্তে বলতে পারবো না।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের নিয়োগ নিয়ে একটি মামলা হয়েছে বলে আমি শুনেছি। মামলার কপি এখনো আমি হাতে পাইনি। হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
(এমএস/এএস/ডিসেম্বর ০৭, ২০২৩)
পাঠকের মতামত:
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’
- আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
- ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
- আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
- জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদের মামলার রায় ৯ এপ্রিল
- ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
- ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও
- 'বঙ্গবন্ধুর নির্দেশে হরতালের পর ব্যাংক খোলা থাকে'
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
০৫ মার্চ ২০২৬
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
-1.gif)








