‘মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হইলেই, মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধিও বন্ধ হইয়া যাইবো’
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : 'মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ কইরা দেন! ভাতা বন্ধ কইরা দিলেই দেখবেন, দেশে আর মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়বে না! কারণ, অনেক অমুক্তিযোদ্ধাই লাখ লাখ টাকা 'ঘুষ' দিয়া আজ মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাইতাছে। মুক্তিযোদ্ধা হওয়ার পর প্রতি মাসে ২০ হাজার টাকা কইরা 'মুক্তিযোদ্ধা ভাতা' পাইয়া এক বছরের মধ্যেই হেরা (অমুক্তিযোদ্ধা) তাদের পূঁজি (প্রদেয় ঘুষ) উঠাইয়া নেয়!’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার দুপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত 'মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা' অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রচন্ড ক্ষোভের সঙ্গে উপরোক্ত কথাগুলো বললেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, কণিকাড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন।
এসময় তিনি উত্তেজিত কণ্ঠে বলেন,'ভূয়া মুক্তিযোদ্ধারা যখন নিজেদেরকে 'মুক্তিযোদ্ধা' পরিচয় দিয়া আমাদের সামনে দিয়া বুক ফুলাইয়া হাইট্যা যায়, তখন মনডা চায়, দু:খে কষ্টে মইরা যাই!
অনুষ্ঠানে আগত ৯০ বছর বয়স্ক যুদ্ধাহত আরেক প্রবীণ বীর মুক্তিযোদ্ধা, শিবপুরের সারপাড়ের বাসিন্দা মোছাহিদ বারু মিয়া তাঁর বক্তব্যে বলেন,'জীবন বাজি রাইখ্যা যুদ্ধ করে দেশ স্বাধীন কইরা এখন দেখি মুক্তিযোদ্ধার খেতাব লাইয়া অনেকে 'ভূয়া মুক্তিযোদ্ধা'ই মুক্তিযোদ্ধার সরকারি ভাতা নেয়! এই দু:খ আমরা কই রাখবো, কন?
নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি, আরেক বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ নসু বলেন,'কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর আগে নবীনগরে দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলেও, কেন সেটি আজও উদ্বোধন হচ্ছে না, সেটি সরকারের সংশ্লিষ্টদের কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামীলীগের প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খান, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, এসি ল্যান্ড মাহমুদা জাহান, ওসি মাহবুব আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন প্রমুখ।
(জিডি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)
পাঠকের মতামত:
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- বিজুলী আলোক
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- পাকাপাকি
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
২৪ নভেম্বর ২০২৬

-1.gif)