পূর্ব বিরোধের জেরে নবীনগরে এবার এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন, গ্রেফতার ২
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : মারামারির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাফিনুর ইসলাম (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। হামলাকারীরা ব্যবসায়ী সাফিনুরকে মাংস কাটার ধারালো অস্ত্র (টাকশাল) দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন খোদ্ হামলাকারী দুইজনও। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ বুধবার (২০ ডিসেম্বর) সকালে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ জেলা মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পুলিশ ইতিমধ্যে হামলাকারী আহত দুইজনকে গ্রেফতার করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দু'দিন দিন আগে এলাকার নোয়াগাঁও গ্রামের অলেক শাহ্ এর ওরশে বাঘাউড়া গ্রামের কাপড় ব্যবসায়ী সাফিনুর ইসলামের ছোট ভাই রুবেল মিয়াকে তুচ্ছ ঘটনায় মারধর করেন একই গ্রামের (বাঘাউড়া) কাইয়ুম মিয়ার ছেলে ফয়জুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই মারামারি ঘটনার জের ধরে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে রুবেলকে সঙ্গে নিয়ে তার বড় ভাই ব্যবসায়ী সাফিনুর উত্তেজিত অবস্থায় ফয়জুর রহমানকে মারার জন্য ফয়জুরের বাড়িতে যায়। সেসময় ফয়জুর ও তার বড় ভাই মাংস বিক্রেতা (কসাই) আবদুর রহমানের সঙ্গে সাফিনুরের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় আবদুর রহমান ঘর থেকে মাংস কাটার ধারালো অস্ত্র (টাকশাল) এনে সাফিনুরের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে তাকে (সাফিনুর) কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে। এসময় দুই পক্ষের সংঘর্ষে এক পক্ষের সাফিনুর ইইসলাম ও প্রতিপক্ষের আবদুর রহমান ও তার ভাই ফয়জুরর রহমান গুরুতর আহত হন।
পরে আহত তিনজনকেই নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক সাফিনুরকে মৃত ঘোষণা করেন।
আর বাকী দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত দুই ভাই আবদুর রহমান ও ফয়জুর রহমানকে পুলিশ গ্রেফতার করে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান (ইউএইচএ) ডা. হাবিবুর রহমান বলেন, 'হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাফিনুর পথেই মারা যান।'
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বুধবার সকালে এ প্রতিবেদককে বলেন, 'লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রহরায় চিকিৎসাধীন দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। তবে পরবর্তী যেকোন পরিস্থিতি মোকাবেলায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। রক্তমাখা ধারালো অস্ত্রটি (টাকশাল) উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।'
(জিডিএ/এএস/ডিসেম্বর ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








