E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিজয় দিবসের আলোচনা সভা করেছে জেলা তথ্য অফিস

২০২৩ ডিসেম্বর ২১ ১৩:৫৬:৩৪
গোপালগঞ্জে বিজয় দিবসের আলোচনা সভা করেছে জেলা তথ্য অফিস

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা তথ্য অফিস এ আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম শাহীদুল ইসলাম চৌধুরী।

জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নি খাতুন।

এ সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ২ শ’ প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

(এমএস/এএস/ডিসেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test