E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আগুন লেগে নিহত ১, আহত ৩

২০২৩ ডিসেম্বর ২১ ১৪:০০:৫৮
গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আগুন লেগে নিহত ১, আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটি আগুন লেগে পুড়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যানবাহন দুটি প্রায় পুড়ে যায়।

প্রাইভেটকার ড্রাইভার মোহাম্মদ উল্লাহ (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়। তার বাবার নাম আব্দুল লতিফ মাষ্টার। মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামে তার বাড়ি।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের ‍মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা ৩ সহদর আহত হন। আহতরা হলেন মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামের হযরত আলীর ৩ ছেলে ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)। আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।তারা সকালে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিল বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা যানবহন চলাচল বন্ধ ছিল। বেলা ১১ টার দিকে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

(এমএস/এএস/ডিসেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test