E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

২০২৩ ডিসেম্বর ২২ ১৭:৫৪:১৫
শ্রীনগরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

মাছুম, শ্রীনগর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু জাফর রিপন বিপিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মোঃ তোফায়েল সরকার, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল তায়াবীর প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা দ্বায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ।

ওএম/এসপি/ডিসেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test