E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে আ.লীগের মনোনীত প্রার্থীর গণসংযোগ 

২০২৩ ডিসেম্বর ২৫ ১৭:৪৮:৫৫
শ্রীনগরে আ.লীগের মনোনীত প্রার্থীর গণসংযোগ 

মাছুম, শ্রীনগর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের আ'লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে শ্রীনগরে প্রচারনা শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার ষোলঘর বাজারে গণসংযোগ ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হয়ে শ্রীনগর সদর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে চলে এ প্রচারণা। গণসংযোগে অংশ নেন শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো: মহিউদ্দিন আহমেদ,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: নুরুল আলম চৌধুরী, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান মামুন,কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন প্রমুখ।

গণসংযোগে উপস্থিত নেতা কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

(এম/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test